এক্সপ্লোর

ঘর ঝাঁট দিয়ে, রান্না করে লকডাউন কাটাচ্ছেন, জানালেন কপিল

কপিল রান্নাও করেন, রাঁধুনিকে ছুটি দিয়েছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় স্ত্রী রোমির কাছে রান্না শিখেছিলেন। এখন রোজ আলাদা আলাদা পদ রাঁধেন তিনি।

নয়াদিল্লি: লকডাউনের সময় নিজের নিজের বাড়িতে থাকার জন্য দেশবাসীকে অনুরোধ করলেন কপিল দেব। প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে নিজেকে আলাদা করে রাখা মানবজীবনের একমাত্র বাঁচার পথ। শুধু এভাবেই নিজেকে নিরাপদ রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন। কপিল বলেছেন, আপনাদের এখন ঘরে থাকার কথা। ঘরেই থাকুন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনকে সাহায্য করতে এটুকু তো করতেই পারেন। জিনিসটা সদর্থকভাবে দেখুন, ঘরে তো আপনার জগৎ রয়েছে- আপনার পরিবার। বিনোদনের জন্য বই রয়েছে, টিভি, গানবাজনা রয়েছে। তবে সব থেকে ভাল, বাড়ির লোকের সঙ্গে গল্প করা। নিজে বাড়িতে কী করেন, তাও জানিয়েছেন কপিল। তিনি ঘর ঝাঁট দেন, বাগান পরিষ্কার করেন। ছোট্ট বাগানেই তাঁর গলফ কোর্স রয়েছে, পরিবারের সঙ্গে কাটানোর জন্য এখন অফুরন্ত সময়। বহু বছরে এমন সুযোগ তাঁর সামনে আসেনি। বলেছেন হরিয়ানা হারিকেন। কপিল রান্নাও করেন, রাঁধুনিকে ছুটি দিয়েছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় স্ত্রী রোমির কাছে রান্না শিখেছিলেন। এখন রোজ আলাদা আলাদা পদ রাঁধেন তিনি। বিশ্বখ্যাত পেসারের মতে, এই সময় মানুষকে আরও দায়িত্বশীল করবে। পরিচ্ছন্নতা নিয়ে এই শিক্ষা মনে রাখবে সকলে। তাঁর আশা, এবার সকলে হাত ধোবে, যেখানে সেখানে থুতু ফেলবে না, মূত্রত্যাগ করবে না। আশপাশ পরিচ্ছন্ন রাখা তো সকলেরই দায়িত্ব। এই শিক্ষা তাঁর ক্রিকেটমাঠে সিনিয়রদের থেকেই হয়ে যায়, তাই তিনি সৌভাগ্যবান। তাঁর আশা, বর্তমান প্রজন্ম আর এখনকার মত ভুল করবে না। তবে করোনা যুদ্ধে ভারতেরই জয় হবে বলে আশাবাদী কপিল। বলেছেন, সব সময় সদর্থক থাকতে পছন্দ করেন তিনি। ক্রিকেটে আগের ইনিংসে সেঞ্চুরি করেই পরেরটায় শূন্যে আউট হওয়া যায়। আগের স্পেলে দুর্দান্ত বল করে পরেরটায় কোনও উইকেট নাও মিলতে পারে। তিনি পড়েছেন, দেখেছেন কীভাবে মানুষ সঙ্কটের সঙ্গে লড়াইয়ে জয়লাভ করেছে। ভারতের শক্তি তার সংস্কৃতিতে- একে অপরের যত্ন নেওয়ায় আর বয়স্কদের প্রতি শ্রদ্ধায়। বয়স্কদের সাহায্য করতে হবে। এক সঙ্গে সবাই মিলে ঝাঁপালে এই লড়াই জয় সম্ভব। বলেছেন কপিল।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Orkut: 'অরকুট' ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget