এক্সপ্লোর

Aircraft Crashes In Rajasthan: জয়সলমীরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান, মৃত পাইলট

Rajasthan Aircraft Crash: বায়ুসেনার ট্যুইটে বলা হয়, বায়ুসেনার একটি মিগ-২১ বিমান ওয়েস্টার্ন সেক্টরে একটি প্রশিক্ষণ সংক্রান্ত আউটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়ে।

নয়া দিল্লি: শুক্রবার রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনার পর যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছিল। এরপরই জানা যায়, উইং কমান্ডার হর্ষিত সিনহা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। 

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয়েছে যে মিগ-২১ বিধ্বস্ত হয়েছে স্যাম থানার অধীনস্থ ডেজার্ট ন্যাশনাল পার্ক এলাকায়। জয়সালমীরের এসপি অজয় সিং এই খবর পিটিআইকে জানিয়েছেন। ভারতীয় বায়ুসেনার তরফে টুইট করে জানান হয়েছে, "সন্ধ্যে ৮.৩০ মিনিটে IAF এর একটি MiG-21 বিমান একটি প্রশিক্ষণের সময় পশ্চিম সেক্টরে দুর্ঘটনার সন্মুখীন হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" 

বায়ুসেনার তরফে এও জানান হয়েছে, "গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে IAF আজ সন্ধ্যায় বিমান দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে আমরা সকলে রয়েছি।" 

উল্লেখ্য, কিছুদিন আগেই তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল যে, গত দুই বছরে বায়ুসেনার সাতটি বিমান ভেঙে পড়েছে।
লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভট্ট বলেছিলেন যে, গত দুই বছরে বায়ুসেনার মোট সাতটি বিমান ভেঙে পড়েছে। এরমধ্যে রয়েছে একটি মিরাজ ২০০ বিমান। ওই বিমান সম্প্রতি মধ্যপ্রদেশে ভেঙে পড়েছিল। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ২০১৭-র মার্চ থেকে ১৫ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় পর্বে ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনার সাতটি করে হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। যে ১৫ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে চারটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ), চারটি চিতা, দুটি এএলএইচ (ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেটেড) ভার্সনস, তিনটি এমআই-১৭ ভি৫, একটি এমআই ১৭ ও একটি চেতক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget