এক্সপ্লোর

টি-২০ বিশ্বকাপের বিষয়ে আজও কোনও সিদ্ধান্ত নিতে পারল না আইসিসি, আগামী মাস পর্যন্ত জল্পনা জারি

১৮ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ১৬টি দল এই প্রতিযোগিতায় খেলবে।

  দুবাই: এ বছরের অক্টোবরেই কি অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে টি-২০ বিশ্বকাপ? আজও এ বিষয়ে কিছু জানা গেল না। এদিনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না। আইসিসি বোর্ডের ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী মাস পর্যন্ত এ বছরের পুরুষদের টি-২০ বিশ্বকাপ এবং আগামী বছরের মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছেন আইসিসি বোর্ডের সদস্যরা। নির্দিষ্ট সময়ে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে কি না, সে বিষয়েও ভাবনা-চিন্তা করা হচ্ছে।’ ১৮ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ১৬টি দল এই প্রতিযোগিতায় খেলবে। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এখনও অনেক দেশেই লকডাউন এবং আন্তর্জাতিক উড়ান বন্ধ। অস্ট্রেলিয়ায় বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হলেও, এ বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনা ক্ষীণ। এ বছরের টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দিয়ে যদি আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াতেই করার কথা ভাবে আইসিসি, সেক্ষেত্রে আপত্তি জানাতে পারে বিসিসিআই। কারণ, আগামী বছরের অক্টোবরে ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। বিসিসিআই কোনওভাবেই সেই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হারাতে চায় না। তবে ভারতের করব্যবস্থা নিয়ে বিসিসিআই-এর সঙ্গে আইসিসি-র বিরোধ তৈরি হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে কোনও সমাধানসূত্র না পাওয়া গেয়ে ভারত থেকে টি-২০ বিশ্বকাপ অন্য কোনও দেশে সরিয়ে নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। ফলে বিসিসিআই কিছুটা চাপে। তবে ক্রিকেটমহলের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি আইসিসি সভাপতি হয়ে যান, তাহলে ছবিটা বদলে যেতে পারে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Medicine: গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ
গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |
Suvendu Adhikari on Rejinagar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget