এক্সপ্লোর

Cancer in India: ৫ বছরে ১২ শতাংশ বাড়বে ক্যান্সার, আইসিএমআরের রিপোর্ট

ICMR Cancer Cases Predictions: আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই, তবে একইসঙ্গে সুস্থের হার বাড়ছে...

নয়াদিল্লি: ভারতে ক্রমশ বাড়ছে ক্যান্সার। আগামী ৫ বছরে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১২ শতাংশ বৃদ্ধি পাবে। এমনই রিপোর্ট দিল ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউট বা আইসিএমআর। ২০২৫ সালের মধ্যে প্রায় ১৫ লক্ষ মানুষ এতে আক্রান্ত হতে চলেছেন।

রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে ভারতে যত সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন, তার মধ্যে প্রায় ২৭ শতাংশ তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে। এই ধরনের ক্যান্সার রোগীর সিংহভাগ আবার উত্তর-পূর্ব ভারতের।

রিপোর্টে বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, খাদ্যনালী, মুখ ও পাকস্থলীর ক্যান্সার বেশি দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে স্তন ও জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট ২০২০ এই রিপোর্টটি সম্প্রতি যৌথভাবে প্রকাশ করেছে আইসিএমআর ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিকস।

বিভিন্ন ধরনের ক্যান্সারের গতিপ্রকৃতি, মৃত্যু-হার, ভারতে চিকিৎসার কী বন্দোবস্ত রয়েছে সে সব বলা রয়েছে। সমীক্ষা জানাচ্ছে, চলতি বছরে নতুন করে ৬,৭৯,৪২১ জন পুরুষ আক্রান্ত হতে পারেন ক্যান্সারে। ২০২৫ সালে সেটা পৌঁছতে পারে ৭,৬৩,৫৭৫-এ।

মহিলাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। সমীক্ষা অনুযায়ী এ বছরে আক্রান্ত হতে পারেন ৭,১২,৭৫৮জন। আগামী পাঁচ বছরের মধ্যে তা ছুঁয়ে ফেলতে পারে ৮,০৬,২১৮ জনকে।

মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের সংখ্যা সবচেয়ে বেশি। মোট আক্রান্তের ১৪.৮ % অর্থাৎ ২ লক্ষ মহিলা এতে আক্রান্ত হতে পারেন। জরায়ুর ক্যান্সারে আক্রান্তের হার ৫.৪%। পুরুষ ও মহিলা মিলিয়ে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হতে পারেন ২ লক্ষ ৭০ হাজার।

এখনও পর্যন্ত অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিয়েশন ক্যান্সারের মূল চিকিৎসা। তবে আগের থেকে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত ও ফলপ্রসূ হয়েছে। অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের প্রাক্তন অধিকর্তা ডাঃ পি কে ঝুলকার মতে, গত কয়েক বছরে ক্যান্সারের চিকিৎসায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে।

আক্রান্তের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু রুপোলিরেখার মতো বেশিরভাগ রোগী প্রথম দিকে আমাদের কাছে আসছেন। ফলে সুস্থের হার বাড়ছে। ক্যান্সার নির্ণয়ে পরীক্ষা পদ্ধতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, যা নির্ভুল রিপোর্ট দেয়। একটা সময় ছিল যখন ফুসফুসের স্টেজ ফোর ক্যান্সারে ৫ বছর বেঁচে থাকার কথা ভাবা যেত না। কিন্তু এখন সেটা সম্ভব।

ক্যান্সার রোগ সম্পর্কে সচেতনতা সুস্থতার হার বৃদ্ধির অন্যতম কারণ বলেও মনে করেন চিকিৎসকেরা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget