এক্সপ্লোর

Third Wave in India: ফেব্রুয়ারিতেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্ক করলেন বিজ্ঞানী

Third Wave In India: ভারতে ফের কোভিড ঝড় উঠতে পারে। নতুন বছরেই ওমিক্রনের জেরে দৈনিক লক্ষাধিক মানুষ আক্রান্ত হবে বলে সতর্ক করলেন আইআইটির বিজ্ঞানী।

নয়া দিল্লি: বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। ভারতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই আবহে দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানালেন আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়াল। আগাম সতর্কবার্তা দিয়ে বিজ্ঞানী বলেন যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংক্রমণ ফের শিখর ছোঁবে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ থেকে দেড় লক্ষ পর্যন্ত হবে।

এই বিজ্ঞানী ম্যাথমেটিকাল প্রোজেকশনের মাধ্যমে করোনা ঢেউয়ের এই পূর্বাভাস দিয়েছেন। তৃতীয় ঢেউ নিয়ে ভারতকে কতটা সতর্ক হতে হবে? সংবাদসংস্থা পিটিআইকে মনীন্দ্র জানান, "নতুন এই প্রজাতির জেরে দেশ ফেব্রুয়ারির মধ্যে তৃতীয় তরঙ্গের মুখোমুখি হবে। যদিও দ্বিতীয় তরঙ্গের থেকে অনেকটা প্রাবল্য কম হবে বলে জানিয়েছেন তিনি।    

এদিকে, ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই চিন্তার খবর শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan)। তিনি সোমবার বলেন, ডেল্টার (Delta Variant) তুলনায় ওমিক্রনে সংক্রমণ ছড়াবে বেশি। প্রথম সংক্রমণের ৯০ দিনের মধ্যে ফের পুনঃসংক্রমণ (Reinfection) হওয়ায়র সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই প্রজাতিতে অনেক বেশিমাত্রায় শিশুরাই আক্রান্ত হবে বলে জানান হয়েছে।                  

বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে ওমিক্রনের প্রজাতি বর্তমানে দক্ষিণ আফ্রিকার অত্যন্ত প্রভাবশালী স্ট্রেন। যদিও এর বিষয়ে বিস্তারিত জানতে আরও অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞানীর কথায়, "প্রায় তিনগুণ বেশি হারে সংক্রমণ বাড়ছে। এটি কতটা গুরুতর তা জানতে হাসপাতালে ভর্তির হার বিশ্লেষণ করতে হবে। কম করে এখনও দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে।"          

আরও পড়ুন, কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে ব্রিটেনে, নিশ্চিত করলেন স্বাস্থ্যমন্ত্রী

চিন্তা বাড়িয়ে তিনি এও জানান যে, “দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন প্রজাতি অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। প্রতিবেদনে দেখা যায় যে সে দেশে আরও বেশি শিশু এই স্ট্রেনে আক্রান্ত হচ্ছে।" এদিকে এখনও শিশুদের জন্য ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কয়েকটি দেশ তাদের শিশুদের টিকা দিচ্ছে। তিনি এও বলেন যে শিশুদের জন্য ভ্যাকসিনের অনুপস্থিতি কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget