এক্সপ্লোর

Weather News: এপ্রিল থেকে জুন তীব্র তাপপ্রবাহের আশঙ্কা, কোন কোন রাজ্য তালিকায় ?

Heatwave in April-June: এপ্রিল থেকে জুন ভারতের তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপপবাহ হতে পারে ?

কলকাতা: এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তীব্র তাপপ্রবাহের শিকার হতে চলেছে ভারত। ভারতের বেশ কয়েকটি এলাকায় এই তিন মাস তীব্র তাপপ্রবাহ হবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ডাইরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এই দিন বলেন, স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা পরিলক্ষিত হবে এই তিন মাসে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের পশ্চিম দিকের সমুদ্র তীরবর্তী এলাকায়।

তাপপ্রবাহ কোথায় কোথায় ?

তাপপ্রবাহের জের দেখা যাবে মধ্য ভারতেও‌। মূলত সমতল এলাকাতে এই তাপপ্রবাহ হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ১৯ এপ্রিল থেকে সারা ভারত জুড়ে শুরু হচ্ছে সাত দফার লোকসভা ভোট। এই সময় ভোটাররা রোদের মধ্যে ভোট দিতে যাবেন। এমনকি দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হতে পারে। তাই তাদের কথা ভেবেই সোমবার ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি জারি করা হল। 

এ দিন আবহাওয়া দপ্তরের ডাইরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা এই বছর ভারতের অধিকাংশ জায়গাতেই দেখা যাবে‌। তবে মধ্য ভারত ও দক্ষিণ-পশ্চিম ভারতে হিটওয়েভের আশঙ্কা বেশি। তার কথায়, এই বছর স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা ও তাপপ্রবাহ ভারতের সমভূমি এলাকাতেই মূলত দেখা যাবে। ১০ থেকে ২০ দিন ধরে এই তাপপ্রবাহ চলতে পারে ভারতের বিভিন্ন অংশ। সাধারণত অন্যান্য বছর এই তাপপ্রবাহ চার থেকে আট দিন চলে‌‌ । ফলে সে দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তাপপ্রবাহের জন্য সবচেয়ে বেশি বিপদে পড়বে গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্রিশগড় ও অন্ধপ্রদেশ। তবে এপ্রিল মাসে দেশের অধিকাংশ জায়গাতে স্বাভাবিকের থেকে বেশি উষ্ণতা থাকবে বলে জানিয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তার কথায় দক্ষিণ মধ্য ভারতে উষ্ণতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। 

অন্যদিকে স্বাভাবিক থেকে স্বাভাবিকের কিছুটা কম উষ্ণতা দেখা যাবে হিমালয়ের পশ্চিম পার্বত্য এলাকায়, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে এবং উত্তর ওড়িশায়। ‌ এই অঞ্চল গুলিতে দুই থেকে আট দিনের হিট ওয়েভ দেখা দিতে পারে। তবে সাধারণভাবে অন্যান্য বছর এক থেকে তিন দিন হিট ওয়েভ দেখা যায়। তেমনটা হলে এই বছর আপেক্ষিক ভাবে এই অঞ্চলের উষ্ণতা বাড়ছে। 

আরও পড়ুন - Science News: বিশ্ব উষ্ণায়নের জের, হারিয়ে যাচ্ছে ১৭টি পার্বত্য এলাকার প্রাণীকূল

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget