এক্সপ্লোর

Science News: বিশ্ব উষ্ণায়নের জের, হারিয়ে যাচ্ছে ১৭টি পার্বত্য এলাকার প্রাণীকূল

17 Mountain Regions Species In Extinction Risk: বিশ্ব উষ্ণায়নের জেরেই হারিয়ে যেতে পারে পৃথিবীর বিপুল প্রাণীকূল। ১৭টি পার্বত্য এলাকা আপাতত বিজ্ঞানীদের নজরে রয়েছে।

কলকাতা: সারা বিশ্ব জুড়েই বাড়ছে উষ্ণতা। আর তার জেরে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। এবার সেই জলবায়ু পরিবর্তনের শিকার হতে চলেছে বিভিন্ন প্রজাতির প্রাণীরা। সারা পৃথিবী জুড়ে ১৭ টি পর্বতে থাকা প্রাণীকূল এখন চরম বিপদে। আর এই বিপদের নেপথ্যে রয়েছে জলবায়ুর পরিবর্তন। যে কোনও দিন বিলুপ্ত হয়ে যেতে পারে এই ১৭টি পার্বত্য অঞ্চলে থাকা প্রাণীরা। সম্প্রতি নেচার পত্রিকায় এই নিয়ে প্রকাশিত হয়েছে একটি বিশদ গবেষণা। কেন এই অঞ্চলের প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে পারে, তাও বলা হয়েছে ওই গবেষণায়। গবেষকদের কথায়, দ্রুত জলবায়ুর পরিবর্তনের ফলে কিছু জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার শিকার হচ্ছে ওই অঞ্চলের তাবৎ প্রাণীকূল।

কোন কোন অঞ্চলের প্রাণীকূল বিপদে ?

যে যে স্থানগুলি নিয়ে গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ইরান পাকিস্তান অঞ্চলের পার্বত্য এলাকা, উত্তর পূর্ব এশিয়ার পার্বত্য অঞ্চল, ব্রাজিলীয় উচ্চভূমি, পশ্চিম আমেরিকা, মেক্সিকো ও ভূমধ্যসাগরীয় এলাকার চারপাশ জুড়ে থাকা বিশাল পর্বতশ্রেণি।

আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্রের ভাবনা

তাইওয়ানে আকাডেমিয়া সিনিকার নেতৃত্বে এই সম্পূর্ণ গবেষণাটি করা হয়। গবেষণায় অংশ নেন আন্তর্জাতিক স্তরের গবেষকরা। এই অঞ্চলের প্রাণীকূল ঠিক কতটা বিপদে রয়েছে, তা বোঝার জন্য় ইতিমধ্যে বিভিন্ন মনিটরিং স্টেশন অর্থাৎ নিরীক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হয়েছে। বিপদগ্রস্ত ওই ১৭টি পার্বত্য এলাকাতেই এই নিরীক্ষণ কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা। এই নিরীক্ষণ কেন্দ্রগুলি থাকলে সেখান থেকে প্রজাতিদের উপর নজর রাখা সহজ হবে। ঠিক কোন ধরনের সমস্যায় তারা পড়ছে, কীভাবে তাদের অস্তিত্ব বিপদে , সেই সব খোঁজ করতেই এই উদ্যোগ নেওয়ার দাবি করা হয়েছে।

জলবায়ুর বেগ অতি দ্রত হওয়ার ফল ?

জলবায়ু বদলের বেগ দ্রুত হওয়ার ফলে এই অঞ্চলের বাসিন্দা প্রাণীদেরও দ্রুত অ্যাডজাস্ট অর্থাৎ মানিয়ে নিতে হচ্ছে। এর ফলে কিছু ক্ষেত্রে তাদের স্থান বদলে যাচ্ছে। বসতির এলাকার তারতম্য ঘটছে। এই ঘটনাকেই বিপজ্জনক বলে মনে করছেন বিজ্ঞানীরা। একটা সময় প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে আর লড়াই করতে পারবে না বিভিন্ন প্রজাতির প্রাণীরা। ফলে একাধিক প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে আপাতত আবহাওয়া কেন্দ্র গড়ে তোলার দিকেই নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। এর ফলে ওই অঞ্চলগুলির আবহাওয়া বদল কীভাবে হচ্ছে তা বোঝা যাবে। সেই মতো পরবর্তী পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন তারা। 

আরও পড়ুন - Science News: ২৪ ঘন্টায় আর একদিন হবে না ? মানুষই নাকি পাল্টে দিচ্ছে সময়, কীভাবে ?

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget