এক্সপ্লোর

Israel Palestine War:ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে স্নাইপার রাইফেলের ব্যবহার, দুরন্ত হামাসের 'নুকবা' টিমই ইজরায়েলে হামলার নেপথ্যে?

Hamas Elite Special Military Unit:মুখোমুখি সংঘর্ষ হোক বা সুড়ঙ্গ দিয়ে ইজরায়েলে অনুপ্রবেশ, সব কিছুর নেপথ্য়ে বার বার উঠে এসেছে 'হামাস'-এর প্রশিক্ষিত 'নুকবা' টিমের নাম।

নয়াদিল্লি: মুখোমুখি সংঘর্ষ হোক বা সুড়ঙ্গ দিয়ে ইজরায়েলে অনুপ্রবেশ, সব কিছুর নেপথ্য়ে বার বার উঠে এসেছে 'হামাস'-এর প্রশিক্ষিত 'নুকবা' টিমের নাম (Hamas Elite Special Military Unit Nukhba Force)। সূত্রের খবর, গত শনিবার ভোরে ইজরায়েলে যে হামলা চলেছিল তার মূল কারিগর ছিল 'নুকবা'-র সদস্যরা। তাদের উপরই ইজরায়েল আক্রমণের (Israel Palestine War) ভার দেয় হামাসের শীর্ষস্থানীয় নেতারা। কিন্তু কেন? বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী, ইজরায়েল ডিফেন্স ফোর্সের সঙ্গে লড়াই করার জন্য কেন এই 'নুকবা'-র উপর ভরসা করেছিল হামাস?

'নুকবা' সম্পর্কে...
সূত্রের খবর, শীর্ষস্থানীয় হামাস নেতারা নিজের হাতে 'নুকবা'-র সদস্যদের বেছে নেয়। 'নুকবা' বাহিনী একদিকে যেমন ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চালাতে সক্ষম, অন্য দিকে সে ভাবেই রকেট এবং স্নাইপার রাইফেল ব্যবহারে সড়গড়। শুধু তাই নয়। বর্তমানে এই বাহিনীর 'কমান্ডোরাই' হামাসের শীর্ষস্থানীয় নেতাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে ইজরায়েল সূত্রে খবর। আইডিএফ সূত্রে খবর, ২০০৭ সালে গাজার দখল নেওয়ার পর থেকেই সেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করে হামাস। এখন, ইজরায়েলের বিরুদ্ধে হামলার সময় সেই সুড়ঙ্গই কাজে লাগাচ্ছে তারা। বিশেষত হামাসের 'নুকবা' টিম এখন সুড়ঙ্গগুলিকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। আইডিএফ লাগাতার বোমাবর্ষণ করে গাজা স্ট্রিপ জুড়ে ছড়িয়ে থাকা সেই সুড়ঙ্গের নেটওয়ার্ক নষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

পরিস্থিতি...
বৃহস্পতিবার পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে আইডিএফের লাগাতার হামলার জেরে গাজায় প্রায় ৪ লক্ষ ২৩ হাজার বাসিন্দা বাড়ি ছেড়ে পালিয়েছেন। নিহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি, জখম ৬ হাজার ৬১২। ওয়েস্ট ব্যাঙ্ক এবং জেরুজালেমের অবস্থাও ভাল নয়। ৩৬ জন মারা গিয়েছেন সেখানে, জখম সাড়ে ছ'শো জন। বৃহস্পতিবার রাতভর আকাশপথে অন্তত ৩০টি হামলা চালিয়েছে আইডিএফ, যার পর পরিস্থিতি অন্তত শোচনীয়। মার্কিন প্রশাসন সূত্রে খবর, আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চেষ্টা করছেন, যুদ্ধের আবহে গাজায় আটকে পড়া সাধারণ বাসিন্দারা যাতে নিরাপদে ওই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে পারেন। তাঁদের মিশরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে। কিন্তু বাসিন্দাদের অনেকেরই ভয়, একবার এলাকা ছেড়ে চলে গেলে আর হয়তো ফেরা হবে না। তুমুল বিপদের মুখেও তাই তাঁদের গাজা ছাড়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মুখে স্পষ্ট না মানলেও হেজবোল্লার সম্ভাব্য গতিবিধি চিন্তায় রাখছে ইজরায়েলকেও। কারণ তারা এই যুদ্ধে পুরোদস্তুর অংশ নিলে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ঘটনাপ্রবাহ কোন দিকে গড়াবে বলা কঠিন। ওয়াকিবহাল মহলের বক্তব্য, ইরান-সমর্থিত হেজবোল্লা, হামাসের থেকে সামরিক ভাবে ঢের বেশি শক্তিশালী, ইজরায়েলের যে কোনও অংশে আক্রমণ হানতে সক্ষম। তার উপর ইরানের বিদেশমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, গাজায় বোমাবর্ষণ চলতে থাকলে অন্য ফ্রন্টেও যুদ্ধ করতে হতে পারে ইজরায়েলকে। তিনি কোন দিকে ইঙ্গিত করছেন, তা নিয়ে সন্দেহ নেই আন্তর্জাতিক মহলের। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।

আরও পড়ুন:সৌজন্যে 'অপারেশন অজয়', যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রথম ধাপে ফিরলেন ২১২ জন ভারতীয়

সেরা শিরোনাম

Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?

ভিডিও

R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget