এক্সপ্লোর

PM Modi : 'পরের বার ১৫ অগাস্ট এই লালকেল্লা থেকেই...', '২৪-এও প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী মোদি

77th Independence Day : এবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ১০বার বক্তব্য রাখলেন মোদি

নয়াদিল্লি : বিরোধীরা একজোট । গত দুই বারের মতো লড়াইটা এবার সহজ হবে না বিজেপির কাছে। অন্তত I.N.D.I.A গঠনের পর, তেমনই মত প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও, বিরোধী জোট তাঁর তৃতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তন রুখতে পারবে না বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদির গলায় তারই প্রতিধ্বনি শোনা গেল। তিনি দাবি করলেন, লালকেল্লা থেকে পরের বছর ১৫ অগাস্ট দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরবে।

প্রধানমন্ত্রী বলেন, "পরের ৫ বছর অভূতপূর্ব উন্নয়নের। ২০৪৭-এর স্বপ্ন পূরণে সবথেকে বড় সোনালি মুহূর্ত হতে চলেছে পরের ৫ বছর। পরের বার ১৫ অগাস্ট আপনাদের সামনে আমি দেশের সাফল্য ও উন্নয়ন তুলে ধরব এই লালকেল্লা থেকে।" প্রসঙ্গত, এবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে ১০বার বক্তব্য রাখলেন মোদি। তাও আবার '২৪-এর লোকসভা ভোটের আগে। আজকের মঞ্চ থেকে এমন একাধিক প্রসঙ্গ প্রধানমন্ত্রী তুললেন যা লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছে।

উঠে এল তাঁর আমলের গোড়ার দিককার কথা। তিনি কী করেছেন, কীভাবে কাজ করেছেন...যাবতীয় প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বললেন, "যখন ২০১৪ সালে আমি আপনাদের কাছে এসেছিলাম, পরিবর্তনের আশ্বাস নিয়ে এসেছিলাম। আপনারা আমার উপর আস্থা রেখেছিলেন। সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তর বিশ্বাসে বদলে গিয়েছিল। দেশের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি, এই লক্ষ্য নিয়ে যে দেশ আগে। ২০১৯ সালে, আমার কাজের ভিত্তিতে আপনার ফের আমার পক্ষে জনাদেশ দেন, আশীর্বাদ করেন। আগামী পাঁচ বছরেও অভূতপূর্ব উন্নতি হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করার এটাই সোনালি মুহূর্ত। "

নিজের বক্তব্যে বারবার কংগ্রেস এবং বিরোধীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, "দুর্নীতি, স্বজনপোষণ ও তোষণ - এই তিন বিষয় দেশের প্রচুর ক্ষতি করেছে। কী করে একটি রাজনৈতিক দলের ক্ষমতা একটি দলের উপরেই থাকতে পারে ? তাদের জন্য, জীবনের মন্ত্র দলই পরিবার, পরিবারের দ্বারা এবং পরিবারের জন্য।"  তাঁর সংযোজন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছরে পড়বে, তখন দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। আমার দেশের সক্ষমতার উপর এবং উৎসের উপর নির্ভর করে এই কথাগুলো বলছি। কিন্তু, এই মুহূর্তে লড়াইটা করতে হবে- দুর্নীতি, বংশপরম্পরা ও তোষণের বিরুদ্ধে।" 

সেরা শিরোনাম

Road Accident Chain Reaction: সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেইন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
সার্ভিস লেন থেকে সটান হাইওয়েতে উঠে গেলেন বৃদ্ধ, তার পরই ‘চেইন রিয়্যাকশন’, মুখোমুখি ধাক্কা দুই SUV-র, শূন্যে উড়ে গেলেন বাইকার
Google On IIT Kharagpur: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর আইআইটিকে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget