এক্সপ্লোর

Independence Day 2021 : লড়াই অপুষ্টির বিরুদ্ধে, ২০২৪-এর মধ্যে গরিবদের সুরক্ষিত চাল সরবরাহ : প্রধানমন্ত্রী

মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে দরিদ্রদের সুরক্ষিত চাল বিতরণ করা হবে সরকারের তরফে। রবিবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি : ফি বছর অপুষ্টিজনিত কারণে দেশে বহু শিশুর মৃত্যু হয়। এবার সেই ঘাটতি মেটানোর উদ্যোগ কেন্দ্রের। মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে দরিদ্রদের সুরক্ষিত চাল বিতরণ করা হবে সরকারের তরফে। রবিবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতীর উদ্দেশ্য ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গরিব ঘরের ছেলে-মেয়েদের বৃদ্ধিতে ক্ষতি করছে অপুষ্টি এবং ক্ষুদ্র পুষ্টির মতো সমস্যা। সেদিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের যে চাল বিতরণ করা হয়, তা আরও সুরক্ষিত করা হবে। রেশনের দোকান বা মধ্যাহ্নভোজের প্রকল্পের মাধ্যমে প্রতিটি সরকারি কর্মসূচির অধীনে উপলব্ধ চাল ২০২৪ সালের মধ্যে সুরক্ষিত হবে।

বর্তমানে, সুরক্ষিত চালের যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে এবং তার জনসাধারণের বণ্টন ব্যবস্থার (পিডিএস) মাধ্যমে বিতরণের জন্য যে ১৫টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে পাঁচটি রাজ্য পাইলট ভিত্তিতে একেকটি জেলায় এটি বাস্তবায়ন করছে। অন্ধ্রপ্রদেশে, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ছত্তিসগড় সুরক্ষিত চাল বিলি শুরু করেছে। যা পুষ্টিকর।

এর পাশাপাশি আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার প্রকল্পে অগ্রাধিকারের কথাও। তিনি বলেন, দেশের যে জেলাগুলিকে অনগ্রসর মনে করা হয়, সরকার তাদের মধ্যে আশা-আকাঙ্খার সঞ্চার করেছে। দেশের ১০০-র বেশি উচ্চাকাঙ্খী জেলায় শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সড়ক, রোজগার সংক্রান্ত প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই জেলাগুলির অনেকগুলিই আদিবাসী অধ্যুষিত।

নেওয়া হচ্ছে কর্মসংস্থানের নয়া উদ্যোগও। রবিরার ১০০ লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রী গতিশক্তি-র কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার মাধ্যমে দেশের যুবসমাজের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে। এর পাশাপাশি সামগ্রিক পরিকাঠামোগত বৃদ্ধিও ঘটনাো হবে। প্রধানমন্ত্রী বলেন, বড়সড় পরিবর্তন, বড় সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে বিশ্ব দেখতে পেয়েছে যে, ভারতে রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget