এক্সপ্লোর

Parliament’s Special Session: 'India' নয় শুধু 'ভারত', দেশের নাম পাল্টে ফেলার প্রস্তুতি! চলতি মাসেই বিল পেশ হতে পারে সংসদে

India or Bharat:আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে।

নয়াদিল্লি: ইতিউতি দাবি উঠছিল বেশ কয়েক বছর ধরেই। কিন্তু দেশের নাম পাল্টানো যায় না, বলে মত ছিল অনেকেরই। কিন্তু এবার সেই পরিবর্তনের সূচনা হয়ে গেল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই তার সূচনা করলেন। রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো নিমন্ত্রণপত্র এবং অন্য দেশকে পাঠানো পুস্তিকায় ইংরেজিতে 'INDIA' লেখার পরিবর্তে, দেশকে 'ভারত' বলে উল্লেখ করা হল। শীঘ্রই সংসদে সেই মর্মে বিল আসতে চলেছে বলেও খবর। (Parliament’s Special Session)

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে। ইংরেজি হোক বা হিন্দি, অথবা বাংলা, বিশ্বের যে কোনও ভাষাতেই দেশের নাম বলা বা লেখার ক্ষেত্রে 'INDIA'র পরিবর্তে 'ভারত' ব্যবহারের সুপারিশ নিয়ে বিল পেশ হতে চলেছে সেখানে। দেশের সংবিধানে যদিও 'INDIA' এবং 'ভারত'-দুইয়ের উল্লেখই রয়েছে। কিন্তু পাকাপাকি ভাবে শুধুমাত্র 'ভারত' ব্যবহারের সপক্ষে বিল আসছে বলে খবর। (India or Bharat)

দেশের নাম শুধুমাত্র 'ভারত' করতে গেলে, সংশোধন ঘটাতে হবে সংবিধানেও। তার সপক্ষে দাবি ক্রমশ জোরাল হচ্ছে। বিজেপি-র নেতা-মন্ত্রীরা ইতিমধ্যেই তার সপক্ষে সওয়াল শুরু করে দিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, 'ভারতীয় প্রজাতন্ত্র-আমাদের সভ্যতা দৃঢ় পদক্ষেপে অমৃতকালের দিকে এগোচ্ছে দেখে আনন্দ হচ্ছে,, গর্ববোধ করছি'।

আরও পড়ুন: G20 Summit 2023: দেশের নামও পরিবর্তন, 'INDIA' নয়, লিখতে হবে শুধু 'ভারত'! রাষ্ট্রপতির চিঠি ঘিরে বিতর্ক

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘও দেশের নাম শুধুমাত্র 'ভারত' রাখার পক্ষপাতী। সঙ্ঘপ্রধান মোহন ভাগবত সম্প্রতি খোলাখুলি সেই দাবিও তুলে ধরেন। তিনি বলেন, "INDIA শব্দটির ব্যবহার বন্ধ করা উচিত আমাদের। তার পরিবর্তে ভারত ব্যবহার করা উচিত। ইংরেজিভাষীদের সুবিধার জন্য INDIA বলি বটে, তাই ওটাই অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এবার অন্তত বন্ধ হওয়া উচিত। পৃথিবীর সব প্রান্তে ভারত হিসেবেই দেশকে উল্লেখ করা উচিত, সে কথায় হোক বা লেখায়।"

এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশের নাম শুধু 'ভারত' রাখার পক্ষে সওয়াল করেছিলেন। ২০২২ সালের ১৫ অগাস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা  দিবসের ভাষণের সময় দেশবাসীকে পাঁচটি শপথ নিতে অনুরোধ করেন তিনি, যার মধ্যে একটি ছিল, দাসত্বের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার। ঘটনাচক্রে, বর্তমানে দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে বিশেষ বিমান ব্যবহার করেন, সেটিতেও 'INDIA'-র পরিবর্তে 'ভারত' লেখা রয়েছে। 

সংসদের বাদল অধিবেশন চলাকালীন বিজেপি-র সাংসদ নরেশ বনশল সংবিধান থেকে 'INDIA' শব্দটি বাদ দেওয়ার দাবি তোলেন। 'INDIA' শব্দটি ঔপনিবেশিক শাসনের প্রতীক বলে দাবি করেন তিনি। বিজেপি সাংসদ হরনাথ সিংহ যাদবও একই দাবি জানান। সংসদে পাঁচ দিনের যে বিশেষ অধিবেশন বসছে, সেখানে এই সংক্রান্ত বিল জমা পড়তে চলেছে বলে এবার জোপর জল্পনা শুরু হয়েছে, যাতে অন্য় মাত্রা যোগ করল রাষ্ট্রপতি স্বাক্ষরিত চিঠি।

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শিবির সম্প্রতি একজোট হয়েছে। সেই বিরোধী জোটের নামকরণ হয়েছে I.N.D.I.A, দেশের অনুকরণেই। সেই নিয়ে বিরোধীদের তুলোধনা করতে ছাড়েননি মোদি এবং বিজেপি-র নেতা-মন্ত্রীরা। বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের নামে দেশের নাম রয়েছে বলে মন্তব্য করেন তাঁরা। তার পরই দেশের নাম পরিবর্তন ঘিরে জল্পনা জোর পেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget