এক্সপ্লোর

G20 India : G20 বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা নয়, রাশিয়াকে আশ্বস্ত করেছে ভারত? দাবি আমেরিকান সংবাদমাধ্যমে

India G20 : ওয়াশিংটন পোস্ট দাবি করল, ভারত ফেব্রুয়ারিতে রাশিয়াকে আশ্বস্ত করে যে, নয়াদিল্লির সভাপতিত্বে G20-র বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি যাতে না ওঠে, তার চেষ্টা করা হচ্ছে।

ওয়াশিংটন: জি২০-তে ( G 20 ) ইউক্রেন যুদ্ধ ( Ukraine war )বিষয়ে কতটা আলোচনা হবে ? উঠে আসবে রাশিয়ান 9 Russia )  আগ্রাসনের প্রসঙ্গ ? ইউক্রেন যুদ্ধ বিষয়ে গত ফেব্রুয়ারিতে জি২০ গোষ্ঠীর অর্থমন্ত্রীদের বৈঠকে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে রাশিয়া এবং চিনের মতপার্থক্য এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে যৌথ বিবৃতি প্রকাশ না করেই বৈঠকে ইতি টানতে হয়। এবার সামনে এল এক চাঞ্চল্যকর  দাবি। 

শনিবার ওয়াশিংটন পোস্ট দাবি করল, ভারত ফেব্রুয়ারিতে রাশিয়াকে আশ্বস্ত করে যে, নয়াদিল্লির সভাপতিত্বে G20-র বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টি যাতে না ওঠে, তার চেষ্টা করা হচ্ছে। যদিও এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য  "যথেষ্ট চাপ" থাকবে, এমনটাই দাবি করা হয়েছে সংবাদপত্রের রিপোর্টে। 

ডোভাল - রাশিয়া বৈঠক                           

ফাঁস হওয়া এই নথিগুলিতে দেখা গিয়েছে , ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল এবং রাশিয়ার নিরাপত্তা অধিকর্তা নিকোলাই পাত্রুশেভ  ২২ ফেব্রুয়ারি একটি  বৈঠক করেন। তাতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়ে আলোচনা হয়। 

তার ঠিক কয়েকদিন পরেই জি২০ গোষ্ঠীর অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে ইউক্রেন যুদ্ধের ছায়া দীর্ঘ হয়। এমনই পরিস্থিতি দাঁড়ায় যে, যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত জি২০ দেশগুলির অর্থমন্ত্রীদের অধিকাংশই যৌথ বিবৃতিতে  ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার পক্ষে ছিলেন। কিন্তু বিরোধিতা করে রাশিয়া ও চিন। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংবাদ সংস্থা রয়টার্স গোপন সূত্রে জানতে পারে, ভারত নাকি অন্য দেশের প্রতিনিধিদের অনুরোধ করে বিবৃতিতে যুদ্ধ কথাটির ব্যবহার এড়িয়ে যেতে। 

তার ঠিক আগের দিন, জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন থেকে নিঃশর্ত সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে যে প্রস্তাব উত্থাপন হয়েছিল, তাতে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত। 

ওয়াশিংটন পোস্টে দাবি, ডোভাল, জাতিসংঘের প্রস্তাবের প্রসঙ্গ টেনে রাশিয়াকে আশ্বস্ত করে, ভারত অতীতে যে নীতিগত অবস্থান নিয়েছিল তা থেকে বিচ্যুত হবে না। 

ওই সূত্রকে উদ্ধৃত করেই সংবাদপত্রের দাবি, ভারত রাশিয়ার আক্রমণকে সমর্থন করে না।  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধবিরোধী বার্তাও দিয়েছিলেন। কিন্তু নয়াদিল্লি জাতিসংঘে মস্কোর সমর্থনের উপর নির্ভরশীল। সেইসঙ্গে তাদের সঙ্গে জ্বালানী ও অর্থনৈতিক চুক্তি বজায় রাখতে চায়।     

আরও পড়ুন :

ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget