এক্সপ্লোর

India Covid 19 : শুধু গত সপ্তাহেই দেশে ১২০০ শতাংশ বেড়ে গিয়েছে করোনা ! আসছে ভয়ঙ্কর ঢেউ?

India Coronavirus Cases Rise : ভারতে সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লি একেবারে উপরের দিকে।

কঠিন হচ্ছে পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। ভারতের বিপুল জনসংখ্যার নিরিখে সংখ্যাটা বিরাট না হলেও, করোনা আক্রান্তের বাড়বৃদ্ধি বেশ চিন্তার। যে মাত্রায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা , তা রীতিমতো ভাবাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ভারতে সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লি একেবারে উপরের দিকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র অফিসিকেরয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (৩১ মে, ২০২৫) সকাল পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮। অঙ্কের হিসেবে  গত সপ্তাহের তুলনায় প্রায় ১,২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোভিড কেস। ভারতে ২২ মে, ২৫৭ জন সক্রিয় আক্রান্ত ছিলেন ।  ২৬ মে ১,০১০ জন সক্রিয় আক্রান্ত ছিলেন। দেশে শুক্রবার এবং শনিবারের মধ্যে ৬৮৫টি নতুন কোরোনা ভাইরাস আক্রান্তের ঘটনা সামনে এসেছে।

সবচেয়ে বেশি কোভিড প্রভাবিত রাজ্য
তথ্য অনুযায়ী, ভারতে সবচেয়ে বেশি প্রভাবিত রাজ্য কেরল। শুক্রবার দক্ষিণের রাজ্যে ১৮৯টি নতুন কোভিড আক্রান্তের ঘটনা সামনে এসেছে।  ১,৩৩৬ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন সে-রাজ্যে। এরপর মহারাষ্ট্র (৪৬৭), দিল্লি (৩৭৫), গুজরাট (২৬৫), কর্ণাটক (২৩৪), পশ্চিমবঙ্গ (২০৫), তামিলনাড়ু (১৮৫) এবং উত্তরপ্রদেশ (১১৭) রয়েছে। রাজস্থান (৬০), পুডুচেরি (৪১), হরিয়ানা (২৬), অন্ধ্রপ্রদেশ (১৭) এবং মধ্যপ্রদেশ (১৬)।      

আইসিএমআর জানিয়েছে দেশের পশ্চিম ও দক্ষিণে নমুনার জিনোম সিকোয়েন্সিং থেকে জানা গেছে যে, নতুন ভ্যারিয়েন্টগুলি ওমিক্রনের উপ-ভ্যারিয়েন্ট। ২০২২ সালেও এই জাতীয় ভ্যারিয়েন্টও কোভিড ঢেউ ডেকে এনেছিল। আইসিএমআর প্রধান ডাঃ রাজীব বাহল জানিয়েছেন এবার দাপট দেখাচ্ছে LF.7, XFG, JN.1, and NB.1.8.1। তিনি জানান,  করোনার দাপট প্রথমে বেড়েছে দক্ষিণ থেকে, তারপর পশ্চিম থেকে এবং এখন উত্তর ভারত থেকে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। শনি থেকে রবিবার সন্ধে পর্যন্ত ৪ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ১ জন কেরলের বাসিন্দা। ১ জন কর্ণাটকের,  ২ জন পশ্চিমবঙ্গের করোনা রোগীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭। ১ দিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন।                               

 

সেরা শিরোনাম

কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget