এক্সপ্লোর

পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা আরও ১৮ জনকে সন্ত্রাসবাদ রোধ আইনে জঙ্গি ঘোষণা কেন্দ্রের, তালিকায় হিজবুল প্রধান, ভটকল ভাইয়েরা

১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ রোধ আইনে ২০১৯ এর আগস্টে সংশোধন ঘটিয়ে একটি ধারা যুক্ত হয় যে, শুধুমাত্র গোষ্ঠী নয়, একজন ব্যক্তিকেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া যাবে। সেই সংশোধিত আইনে এই নিয়ে তৃতীয় ব্যাচের সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করা হল।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদী হামলায় হাত থাকার জন্য ভারতে ওয়ান্টেড ১৮ জনকে দেশের সন্ত্রাসবাদ দমন আইনের নয়া ধারায় আনুষ্ঠানিক ভাবে জঙ্গি ঘোষণা করল কেন্দ্র। এরা সকলেই পাকিস্তানে ঘাঁটি গেড়ে রয়েছে বলে দাবি। এদের মধ্যে আছে ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল বিস্ফোরণ, ২৬/১১-র মুম্বই জঙ্গি হামলা, আইসি-৮১৪ বিমান অপহরণ, পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণ ও পুলওয়ামায় আত্মঘাতী হামলা সহ ভারতে ঘটে যাওয়া জঙ্গি হানায় জড়িতরা। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ রোধ আইনে ২০১৯ এর আগস্টে সংশোধন ঘটিয়ে একটি ধারা যুক্ত হয় যে, শুধুমাত্র গোষ্ঠী নয়, একজন ব্যক্তিকেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া যাবে। সেই সংশোধিত আইনে এই নিয়ে তৃতীয় ব্যাচের সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করা হল। জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার, লস্কর-ই-তৈবার সহকারী প্রতিষ্ঠাতা হাফিজ মহম্মদ সঈদ, লস্কর-ই-তৈবা কম্যান্ডার জাকিউর রহমান লকভি, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে গত বছর এই আইনে প্রথম তালিকায় ফেলা হয়। গত জুলাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও ৯ জনকে দ্বিতীয় তালিকায় ঢোকানো হয়। এরা ছিল পাকিস্তানের আইএসআইয়ের মদতপুষ্ট খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত লোকজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জন সন্ত্রাসবাদীর নাম নতুন তালিকায় ঢুকিয়ে মোদি সরকার জাতীয় সুরক্ষা জোরদার করা ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির প্রতি দায়বদ্ধতারই পরিচয় দিল। আজ যাদের নাম নতুন তালিকায় রাখা হয়েছে, তাদের মধ্যে আছে ২৬/১১-র হামলার মাস্টারমাইন্ড সাজিদ মির, হাফিজ সঈদের শ্যালক আবদুর রহমান মাক্কি, মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আসগার, হিজবুল মুজাহিদিন প্রধান সঈদ সালাউদ্দিন, ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা রিয়াজ ভটকল, তার ভাই ইকবাল, দাউদের ডানহাত বলে পরিচিত ছোটা শাকিল, টাইগার মেমন, জাভেদ চিকনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget