এক্সপ্লোর

রফতানি বাণিজ্যে চিনা মনোপলি ভাঙতে সাপ্লাই চেন গড়ার পথে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া

মার্কিন-চিন সম্পর্কের তিক্ততা বেড়ে যাওয়া ও গোটা অঞ্চল জুড়ে কূটনৈতিক টানাপোড়েনের কারণে বহু কোম্পানি চিন থেকে বেরিয়ে আসতে চাইছে।

নয়াদিল্লি: দক্ষিণ এশিয়ায় চিনের নানা পদক্ষেপে যত উত্তেজনা বাড়ছে, তত কাছাকাছি আসছে সংশ্লিষ্ট অন্যান্য সব দেশ। রফতানি ক্ষেত্রে চিনা আধিপত্য কমাতে এবার শক্তিশালী সাপ্লাই চেন খুলতে পারে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এ জন্য তারা একটি সাপ্লাই চেন রেসিলিয়েন্স ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা চালাচ্ছে। জানা গিয়েছে, জাপান এ ব্যাপারে খুব উৎসাহী। ভারত সরকার পরিকল্পনাটি খতিয়ে দেখছে, এতে যোগ দেওয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে তারা। অস্ট্রেলিয়া এ নিয়ে মন্তব্য করতে চায়নি। মার্কিন-চিন সম্পর্কের তিক্ততা বেড়ে যাওয়া ও গোটা অঞ্চল জুড়ে কূটনৈতিক টানাপোড়েনের কারণে বহু কোম্পানি চিন থেকে বেরিয়ে আসতে চাইছে। তারপর করোনা অতিমারীর ফলে বিভিন্ন দেশ বুঝতে পেরেছে, কীভাবে তারা ভেন্টিলেটর বা মাস্কের মত অত্যাবশ্যক জিনিসপত্রের জন্যও চিনের মুখাপেক্ষী হয়ে পড়েছে। তাই সেই নির্ভরতা কাটাতে অন্য রাস্তা দেখার কথা উঠেছে। জাপান কিছু সংস্থাকে ভর্তুকি দিচ্ছে যাতে তারা তাদের অফিস জাপান বা দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে আসে।  এখনও পর্যন্ত ৮৭টি সংস্থা এতে যোগ দিয়েছে, এ জন্য খরচ হচ্ছে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারত, অস্ট্রেলিয়া দুদেশেরই চিনের সঙ্গে সম্পর্কে বিরাট টানাপোড়েন চলছে। দিল্লি বেশ কিছু চিনা আমদানিতে কড়াকড়ি শুরু করেছে, ব্যান করেছে বেশ কয়েকটি চিনা অ্যাপ। অস্ট্রেলিয়ার যা মূল রফতানি, সেই বার্লি, গোমাংস আর এখন ওয়াইনও চিন টার্গেট করায় তাদের সম্পর্ক আরও খারাপ হয়েছে। আমেরিকা, জাপান অস্ট্রেলিয়া আর ভারত এখন কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড নামে একটি গ্রুপ খুলেছে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget