এক্সপ্লোর

স্বাক্ষর জয়শঙ্করের, এমটিসিআরের সদস্য হল ভারত, এখনও ঢুকতে পারেনি চিন

              নয়াদিল্লি: চিন সহ কয়েকটি দেশের লাগাতার বিরোধিতার জেরে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি)-র সদস্যপদ না পেলেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণকারী দেশগুলির ক্লাবে ঢুকে গেল ভারত। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর) –এ পূর্ণ ক্ষমতাসম্পন্ন শরিক হিসাবে সোমবার পা রাখল ভারত। এই বহু পাক্ষিক রপ্তানি নিয়ন্ত্র্রণকারী মঞ্চে অন্তর্ভুক্ত হতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের রাষ্টদূত-আলেকজান্দ্রে জিয়েগলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যালফনসাস স্টোয়েলিঙ্গা, লুক্সেমবার্গের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সামনে প্রয়োজনীয় নথিপত্রে (ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন) আজ স্বাক্ষর করেন বিদেশ সচিব এস জয়শঙ্কর।   ঘটনাচক্রে যে চিন পাকিস্তানের হয়ে আসরে নেমে ভারতের এনএসজি-তে ঢোকায় বাগড়া দিয়েছে, শেষ পর্যন্ত ভারতের প্রয়াস সফল হতে দেয়নি, তারা কিন্তু এখনও এমটিসিআরে প্রবেশ করতে পারেনি। সেদিক থেকে দেখতে গেলে, চিনকে নিজের ক্ষমতা দেখিয়ে দিল ভারত, এমনটা বলা যেতেই পারে। প্রভাবশালী এনএসজি-তে সামিল হতে না পেরে চিনকে একহাত নেয় ভারত। বিদেশ দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, চিনের সঙ্গে এ নিয়ে আমরা কথা চালিয়ে যাব। চিনের সঙ্গে আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ দিক হবে এটি। আমরা ওদের বারংবার এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে, পরস্পরের স্বার্থ, অগ্রাধিকার, উদ্বেগ উপলব্ধি করার মধ্য দিয়েই সম্পর্ক এগিয়ে চলে।   আজকের অন্তর্ভুক্তির ফলে ভারত এমটিসিআর-এর ৩৫-তম সদস্য হল। ক্ষেপণাস্ত্র ও তার ব্যবহারের কলাকৌশলের (ডেলিভারি সিস্টেম) বেলাগাম প্রসার রোধ করাই লক্ষ্য এই প্রভাবশালী সংস্থার। তাতে ভারতের অন্তর্ভুক্তিকে সমর্থন করায় এদিন বাকি ৩৪টি দেশকে ধন্যবাদ জানিয়েছে বিদেশমন্ত্রক। এক বিবৃতিতে তারা বলেছে, আজ সকালে এমটিসিআরে যোগ দিল ভারত। এই ব্যবস্থায় ভারত ৩৫-তম সদস্য হওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে প্রসার ঠেকানোর কাজে পরস্পরের সুবিধা হবে। ১৯৯৮ সালে পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিল ভারত। বলা হচ্ছে, এখন এমটিসিআরের সদস্য হওয়ার ফলে ভারতের নিজের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বৈধতা পাওয়ার পথে এগিয়ে যাবে।   ক্ষেপণাস্ত্র, রকেট সিস্টেম, মানবহীন আকাশ যান বা ড্রোন, অন্তত ৩০০ কিমি দূরত্ব পর্যন্ত ৫০০ কেজি ওজনের অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন টেকনোলজির পাশাপাশি গণবিধ্বংসী অস্ত্রশস্ত্রের সরবরাহ ঠেকানোর উদ্দেশ্যেই তৈরি হয়েছে এমটিসিআর। ২০০৮ সালে আমেরিকার সঙ্গে ঐতিহাসিক অসামরিক পরমাণু চুক্তি করে ভারত। এর ফলে পরমাণু অস্ত্র তৈরির মালমশলা, প্রযুক্তির দরজা কিছুটা খোলে ভারতের সামনে। তারপর থেকে প্রচলিত, পরমাণু, জৈব ও রাসায়নিক অস্ত্রশস্ত্র সংক্রান্ত পরমাণু মালমশলা ও প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণ করে, এমন বিভিন্ন এলিট গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য চেষ্টা শুরু করে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget