এক্সপ্লোর

টিকা না বার হলে আগামী ফেব্রুয়ারিতে দিনে ২.৮৭ লাখ করে এ দেশে করোনা আক্রান্ত হবেন, জানাচ্ছে এমআইটি গবেষণা

যে তিনটি পরিস্থিতির ভিত্তিতে গবেষণা চলেছে, তার প্রথম ক্ষেত্রে অনুমান করা হয়েছে ৮৪টি দেশের ১.৫৫ বিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হবেন। কিন্তু যদি দ্বিতীয়টি হয়, অর্থাৎ প্রতিদিন ০.১ শতাংশ হারে পরীক্ষা বাড়ে তবে আক্রান্তের সংখ্যা কমে হবে ১.৩৭ বিলিয়ন। আবার যদি একই হারে পরীক্ষা চলে এবং ১ জন আক্রান্ত থেকে ৮ জনের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে, তবে সে ক্ষেত্রে অসুস্থের সংখ্যা হবে ৬০ কোটি।

নয়াদিল্লি: ভারতে করোনার দশম দশা এখনও আসেনি। তা দেখা যাবে আগামী বছরের শুরুতে, যদি ততদিনেও টিকা না বার হয়। এক গবেষণায় এই হুঁশিয়ারি দিয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি। তারা বলছে, আগামী ফেব্রুয়ারিতে এ দেশে দিনে ২.৮৭ লাখ করে মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। এমআইটির স্লোন স্কুল অফ ম্যানেজমেন্টের তিন গবেষক হাঝির রহমানদাদ, টিওয়াই লিম এবং জন স্টারম্যান এ ব্যাপারে গবেষণা করেছেন। তাঁদের দাবি, যদি করোনার কোনও চিকিৎসা না বার হয়, তবে আগামী বছর মার্চ থেকে মের মধ্যে গোটা বিশ্বে ২০ থেকে ৬০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হবেন। ভারতের অবস্থা হবে সব থেকে গুরুতর, তারপর থাকবে আমেরিকা (প্রতিদিন ৯৫,০০০ করে আক্রান্ত), দক্ষিণ আফ্রিকা (প্রতিদিন ২১,০০০ করে আক্রান্ত) ও ইরান (প্রতিদিন ১৭,০০০ করে আক্রান্ত)। ১. বর্তমান করোনা পরীক্ষার হার ও তার ফলাফল, ২. যদি গত পয়লা জুলাই থেকে প্রতিদিন ০.১ শতাংশ পরীক্ষা বেড়ে থাকে ও ৩. যদি একই হারে পরীক্ষা চলে কিন্তু একজন আক্রান্তের থেকে ৮ জনের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে, এই তিনটি পরিস্থিতির ওপর নির্ভর করে হয়েছে গবেষণা। এতে বলা হয়েছে, করোনা রুখতে যত দ্রুত ও যত বেশি সম্ভব পরীক্ষার কোনও বিকল্প নেই, পরীক্ষায় দেরি যত বেশি, বিপদ তত বেড়ে যাওয়ার আশঙ্কা। যে তিনটি পরিস্থিতির ভিত্তিতে গবেষণা চলেছে, তার প্রথম ক্ষেত্রে অনুমান করা হয়েছে ৮৪টি দেশের ১.৫৫ বিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হবেন। কিন্তু যদি দ্বিতীয়টি হয়, অর্থাৎ প্রতিদিন ০.১ শতাংশ হারে পরীক্ষা বাড়ে তবে আক্রান্তের সংখ্যা কমে হবে ১.৩৭ বিলিয়ন। আবার যদি একই হারে পরীক্ষা চলে এবং ১ জন আক্রান্ত থেকে ৮ জনের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে, তবে সে ক্ষেত্রে অসুস্থের সংখ্যা হবে ৬০ কোটি। ভারতের ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক, বলছে এই গবেষণা। যদি করোনা ঝুঁকিকে ঠিকমত মোকাবিলা না করা হয় তবে তা চরম সঙ্কটের চেহারা নিতে পারে। ভবিষ্যতে পরীক্ষা কত হচ্ছে তার ওপর আর করোনা সংক্রমণ তেমন নির্ভর করবে না বরং মানুষ ও সরকারের সংক্রমণ রুখতে ইচ্ছাই শেষ কথা বলবে। গবেষকদের দাবি, গোটা বিশ্ব জুড়েই প্রকৃত করোনা আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। তাঁদের হিসেবমত, এই মুহূর্তে ৮.৮৫ কতটি মানুষ করোনা আক্রান্ত, ১৮ জুন পর্যন্ত মৃতের সংখ্যা ৬ লাখ। যা সরকারি হিসেব, তার থেকে এই সংখ্যাদুটি যথাক্রমে ১১.৮ এবং ১.৪৮ গুণ বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget