এক্সপ্লোর

সীমান্ত সংঘাত ও করোনা আবহের জের, চিন-পাক সেনার সঙ্গে রাশিয়ায় হতে চলা যুদ্ধ-মহড়ায় যাচ্ছে না ভারত

আগামী ১৫-২৬ সেপ্টেম্বর দক্ষিণ রাশিয়ার অস্ত্রাখানে হতে চলা ওই যুদ্ধ মহড়ার নাম রাখা হয়েছে "কাভকাজ ২০২০"

নয়াদিল্লি: পূর্ব লাদাখে চিনের সঙ্গে ও জম্মু-কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত এবং করোনা মহামারী আবহের জেরে আগামী মাসে রাশিয়ায় শুরু হতে চলা বহুদেশীয় সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিল ভারত। ইতিমধ্যেই, রুশ কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

আগামী ১৫-২৬ সেপ্টেম্বর দক্ষিণ রাশিয়ার অস্ত্রাখানে হতে চলা ওই যুদ্ধ মহড়ার নাম রাখা হয়েছে "কাভকাজ ২০২০"। রাশিয়া ও ভারত ছাড়াও ওই যুদ্ধ মহড়ায় অংশ নিচ্ছে চিনা ও পাকিস্তানি সেনা।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শনিবার সাউথ ব্লকে উচ্চপর্যায়ের বৈঠক বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চিন ও পাক সেনা যেখানে উপস্থিত রয়েছে, এমন কোনও সামরিক মহড়ায় ভারতের অংশ নেওয়া অনুচিত।

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্তে সমস্যা জটিল আকার ধারণ করেছে। ভারত ও চিনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে গত ১৫ জুন, গালওয়ান উপত্যকায় চিনা সেনার বর্বরোচিত হামলায় ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। ভারতের জবাবে হতাহত হয় প্রায় ৪০ চিনা সেনাকর্মী। বৈঠকে একটা বিষয়ে সবপক্ষ সহমহ হন যে, এই পরিস্থিতিতে চিনা সেনার সঙ্গে যৌথ মহড়া দেশবাসীর কাছে ভুল বার্তা পৌঁছে দেবে।

একইভাবে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে ক্রমাগত সংঘাতের আবহ রয়েছে। পাক সেনা নিয়মিতভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি বর্ষণ করে চলেছে। প্রাণ হারাচ্ছেন ভারতীয় জওয়ান থেকে শুরু করে নিরীহ গ্রামবাসী। এর পাশাপাশি, ভারতে নাশকতামূলক কার্যকলাপে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাক শীর্ষ প্রশাসন ও সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই। এই পরিস্থিতি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যুদ্ধ মহড়ায় অংশ নেওয়ার কোনও প্রশ্নই নেই।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে বলা হয়েছে, রাশিয়া ও ভারত হল দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার। রাশিয়ার আমন্ত্রণে অতীতে বহু আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে ভারত। কিন্তু, বর্তমান করোনা পরিস্থিতির জেরে মহড়ায় যে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা মাথায় রেখে ভারত সিদ্ধান্ত নিয়েছে এবছর "কাভকাজ ২০২০"-তে অংশগ্রহণ করবে না।

এদিকে, আগামী ৪-৬ সেপ্টেম্বর রাশিয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রকের বৈঠকে অংশ নিতে মস্কো যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সদস্য দেশ হিসেবে ওই বৈঠকে থাকবেন চিনা প্রতিনিধিও। কিন্তু, সূত্রের খবর, সেখানেও চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথের কথা হওয়ার সম্ভাবনা কার্যত নেই। এর আগে, গত জুন মাসে মস্কোর রেড স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ভিক্টরি ডে প্যারেডে অংশ নিয়েছিল ভারত ও চিনা সেনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। যদিও, তাঁদের মুখোমুখি সাক্ষাত হয়নি।

প্রসঙ্গত, এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যেই এই সামরিক মহড়া হচ্ছে। ভারত ছাড়াও পাকিস্তান, চিন ও রাশিয়া এই গোষ্ঠীর সদস্য। এছাড়া, এই মহড়ায় অংশ নেবে ইরান, তুরস্ক সহ মোট ১৮টি দেশ। আগে স্থির ছিল, ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা থেকে মোট ২০০ জন জওয়ান-অফিসার ওই মহড়ায় অংশ নেবেন। এর মধ্যে স্থলসেনার ১৬০ জন ও নৌসেনা ও বায়ুসেনা মিলিয়ে ৪০ জন অংশ নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget