এক্সপ্লোর

India-Pakistan Ceasefire: সংঘর্ষবিরতির পরেও কাটেনি টেনশন, ছুটির দিনেও গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে !

India Pakistan Ceasefire Gujarat Tension: সংঘর্ষবিরতির পর পুরোপুরি কাটেনি টেনশন, শহরের অধিকাংশ এলাকা ছুটির দিনেও শুনশান, শহরে কড়া পাহারা

নয়াদিল্লি: পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে। গতকাল সংঘর্ষবিরতির পর পুরোপুরি কাটেনি টেনশন। শহরের অধিকাংশ এলাকা ছুটির দিনেও শুনশান, শহরে কড়া পাহারা।

আরও পড়ুন, সংঘর্ষ বিরতি ঘোষণা করার ডোনাল্ড ট্রাম্প কে? কেন নাক গলাবে কোনও তৃতীয় পক্ষ? প্রশ্ন বিরোধীদের ; 'অভাবটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো নেত্রীর..' !

গুজরাতে রাতভর চলে ব্ল্যাকআউট

গুজরাতে রাতভর চলে ব্ল্যাকআউট। সংঘর্ষবিরতি লঙ্ঘনের পর গতকাল বিকেল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি। সন্ধেয় ফের চলে ব্ল্যাকআউট। যদিও আজ সকালে লোকজন রাস্তায় বেরিয়েছেন। প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সন্ধেয় ব্ল্যাকআউট জারি থাকবে। অন্যদিকে, আরব সাগরের ধারে গুজরাতে কচ্ছ উপকূলে মৎস্যজীবীরা উদ্বিগ্ন। পাকিস্তান ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হবে। সমুদ্রে মাছ ধরতে যেতে না পারলে, সংসার কীভাবে চলবে, চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা।

সংঘর্ষবিরতি সমঝোতার, কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালাল পাক-বাহিনী

সংঘর্ষবিরতি সমঝোতার, কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালাল পাক-বাহিনী। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ, ব্যবস্থা নিক ইসলামাবাদ- কড়া বার্তা দিল ভারত। যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য তৈরি আছে সেনা। হুঁশিয়ারি বিদেশমন্ত্রকের। অন্যদিকে, পাকিস্তানকে খোলাখুলি সমর্থন চিনের। সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার বার্তা।বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ।শুধরে যাওয়ার পাত্র তারা নয়।ফের প্রমাণ করে দিল পাকিস্তান। ৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ। 

ঝলমলে শহর ডুবে গেল অন্ধকারে

রাত তখন আটটা পনেরো। সংঘর্ষবিরতি ঘোষণার পর ফের ঝলমলিয়ে উঠেছে শ্রীনগর। উইকএন্ডের রাতে আলোয় উজ্জ্বল ডাল লেক। এবিপি আনন্দে লাইভ টেলিকাস্টের মধ্যেই ফের আকাশে দেখা গেল কয়েকটা লাল বিন্দু। সঙ্গে বিস্ফোরণের শব্দ। মুহূর্তের মধ্যে বদলে গেল শ্রীনগরের ছবি। ঝলমলে শহর ডুবে গেল অন্ধকারে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লেখেন, এইমাত্র সংঘর্ষবিরতির কী হল? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে! কোনও অস্ত্রবিরতি হয়নি। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলি আবার চালু হয়েছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget