এক্সপ্লোর

India Pakistan Conflict: সীমান্তে বাড়ছে উত্তেজনা, কড়া সতর্কবার্তা রাজস্থান-গুজরাতে

India Pakistan Tension: জয়সলমের শহর থেকে ৪ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ গ্রামের কাছে সন্দেহজনক মর্টার শেল পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনা।

কলকাতা: সীমান্তে পাক বোমা-মর্টার। পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জারি সতর্কতা (India Pakistan Conflict)। রাজস্থানের জয়সলমেরে আতসবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইভাবে ১৫ মে পর্যন্ত গুজরাতে আতসবাজি-ড্রোনে নিষেধাজ্ঞা জারি। পাশাপাশি আগামী দুমাস কড়া সতর্কতা পঞ্জাবেও। চন্ডীগড়ে ৭ জুলাই পর্যন্ত আতসবাজিতে নিষেধাজ্ঞা। 

সতর্ক একাধিক রাজ্য: রাজস্থানের জয়সলমেরে মিলেছে মর্টার শেল। জয়সলমের শহর থেকে ৪ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ গ্রামের কাছে সন্দেহজনক মর্টার শেল পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনা। কিষাণগঞ্জের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহে এবার জয়সলমেরে আতসবাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সীমান্তবর্তী আরও দুই রাজ্যতেও রয়েছে একই নির্দেশিকা। পাশাপাশি পাক সীমান্ত লাগোয়া রাজস্থানের ৫ জেলাতেও সমস্ত স্কুল ও কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জয়সলমের, বারমেঢ়, বিকানের, জোধপুর। 

সন্ত্রাসবাদের কোমর ভাঙতে ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হচ্ছে ৯টি অ্যান্টি-ড্রোন সিস্টেম। জম্মু কাশ্মীর থেকে পাঞ্জাব হয়ে রাজস্থান--পাকিস্তান সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।  গোল্ডেন সিটি বলে পরিচিত রাজস্থানের জয়সলমেরে মিলেছে পাক মর্টার শেল। ক্রমাগত পাকিস্তান মর্টার এবং ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে...জয়সলমের আন্তর্জাতিক সীমান্ত। প্রত্যেকটা আক্রমণকে প্রতিহত করা হয়।রাজস্থানে সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের ভিড় থাকে। এবার চেনা ছবি উধাও, রাস্তাঘাট শুনশান। রাজস্থানের থর মরুভূমির একটা পার্টের কাছেই আন্তর্জাতিক সীমান্ত ফেন্সিং লাগানো আছে। যাতে সাধারণ মানুষ ভিতরে ঢুকতে না পারে। জয়সলমের ছাড়াও জোধপুর, জয়পুর সর্বত্র চলছে সেনাবাহিনীর টহলদারি।

সেনার তৎপরতায় হামলা রোখা গেলেও, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও সময় এয়ার স্ট্রাইক করতে পারে পাকিস্তান। ট্রাই সিটি বলে পরিচিত পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়, পাঞ্জাবের মোহালি, হরিয়ানার পঞ্চকুলা, আম্বালা, জম্মুর আখনুরে এয়ার অ্যালার্ট জারি করে বাজল সাইরেন। হরিয়ানার আম্বালা--ক্যান্টনমেন্ট এলাকা। সেখানেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আশঙ্কার কথা মাথায় রেখে সতর্ক করা হয়েছে নাগরিকদের। বাড়িতেই থাকতে বলা হয়েছে। বারান্দা বা জানলার কাছে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। শহরজুড়ে চলছে নাকা চেকিং। রাস্তায় প্রচুর পুলিশ, গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। চণ্ডীগড় প্রশাসনের তরফে বলা হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমস্ত আলো বন্ধ থাকবে। জ্বলবে না রাস্তার আলো। বাড়িতে এমনভাবে আলো জ্বালাতে হবে, যাতে বাইরে থেকে কোনওমতেই দেখা না যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget