এক্সপ্লোর

India population: জনসংখ্যায় চিনকে টপকে গেল ভারত, ফারাক বিরাট, বলছে জাতিসংঘ

গতবছর গত ষাট বছরে প্রথম চিনের জনসংখ্যা কমে। এই বছর সেই তথ্য প্রকাশিত হয়।


নয়া দিল্লি : ক্রমেই বাড়ছে ভারতের জনসংখ্যা ( India's population )।   এইবছরই লোকসংখ্যায় চিনকে টপকে গেল ভারত। তাও, সামান্য ফারাকে নয়। ভারতের জনসংখ্যা দাঁড়াল প্রতিবেশী চিনের থেকে প্রায় ৩০ লক্ষ বেশি। এমনটাই মনে করছে জাতিসংঘ ( UN )। ভারতের জনসংখ্যা দাঁড়াল ১.৪২৮৬ বিলিয়ন হতে পারে। সেখানে চিনের জনসংখ্যা হল ১.৪২৫৭ বিলিয়ন। Population Fund's State of World Population report - এ এই তথ্য দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুসারে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০-১৪ বছর বয়সী, ১৮ শতাংশ ১০ থেকে ১৯ বছর বয়সী, ২৬ শতাংশ ১০ থেকে ২৪ বছর বয়সের বয়সী, ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। ৬৫ বছরের উপরে ৭ শতাংশ। বিভিন্ন সংস্থার অনুমান, ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে বাড়তে থাকবে। এবং ১৬৫ কোটিতে পৌঁছানোর পরই তা কমতে শুরু করবে।

দেশের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই                

গতবছর গত ষাট বছরে প্রথম চিনের জনসংখ্যা কমে। এই বছর সেই তথ্য প্রকাশিত হয়। Population Fund's State of World Population report এ আরও বলা হয়েছে সারা বিশ্বের জনসংখ্যা গিয়ে পৌঁছবে ৮.০৪৫ বিলিয়নে। ২০১১ সালের পর থেকে কোনও আদমসুমারী হয়নি। তাই বর্তমানে ভারতের জনসংখ্যা কত, তা নিয়ে দেশের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। 

সরকার ইচ্ছে করে দেরি করছে, বিরোধীদের দাবি

ভারতে ২০২১ সালে ফের জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে যায়। করোনার বাড়বাড়ন্তের জন্য এই কাজ হয়নি। কিছুটা পরিকাঠামোগত কারণে, কিছুটা রাজনৈতিক কারণে সেই কাজ এখনও পড়ে। খুব তাড়াতাড়িই হয়ত এই কাজ শুরু হয়ে যাবে। সমালোচকদের মতে সরকার ইচ্ছে করে দেরি করছে। বিরোধীদের দাবি, জনসংখ্যার নিরিখে বেকারত্বের তথ্য চাপতেই জনগণনার কাজ শুরু করছে না সরকার। গবেষণা বলছে ভারতের জনসংখ্যা ১৯৫০ এর পর থেকে ১ বিলিয়ন বেড়ে গিয়েছে। 

সম্প্রতি কর্ণাটকের  নির্বাচনী সভা থেকে জাতিভিত্তিক জনগণনার (Caste Census) দাবিতে সোচ্চার হন রাহুল গান্ধী । জাতিসুমারির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ।  মোদিকে লেখা চিঠিতে হাত শিবিরের সভাপতি বলেন, দেশের পিছিয়ে পড়া শ্রেণির উন্নতিকল্পে আর্থসামাজিক পরিস্থিতি জানার জন্য জাতিসুমারির প্রয়োজন আছে। ঠিক এই কারণেই ২০১১-১২ সালে জাতিভিত্তিক জনগণনা করেছিল কংগ্রেস। ইউপিএ নেতৃত্বাধীন সরকার, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর কংগ্রেস সাংসদরা দাবি করেছিলেন এই জাতিসুমারি প্রকাশ্যে আনতে হবে। কিন্তু তাতে কর্ণপাত করেনি বিজেপি।                                               

এই চিঠিতে তিনি আরও বলেন, সরকারের কাছে আপডেটেড জাতিসুমারি নেই, এর ফল মারাত্মক হতে পারে। সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন মানুষ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ক্ষমতায়নের কাজ ব্যাহত হবে। জাতির ভিত্তিক জনগণনা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget