এক্সপ্লোর

আজ থেকে হু-এর নতুন বোর্ড গঠনের বৈঠক, শীর্ষ নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত আগেভাগেই

এবার হু-এর নতুন এগজিকিউটিভ বোর্ডের চেয়ারে ভারতের প্রতিনিধিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। ২২মে প্রথম বৈঠকে বসবে ৩৪টি দেশের প্রতিনিধিদের নিয়ে গড়া নতুন এগজিকিউটিভ বোর্ড। যার নেতৃত্বে থাকবে ভারত।

নয়াদিল্লি: সারাবিশ্বের চোখ এখন আগামী সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ড মিটিং-এর দিকে। কারণ ওই বৈঠকে চেয়ারপার্সনের আসনে থাকবেন ভারতের প্রতিনিধি। বিশ্বের অনেক দেশই এখন জানতে চায়, অতিমারী করোনার পিছনে চিনের ভূমিকা কতটা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এগজিকিউটিভ বোর্ডের নতুন সদস্যদের বেছে নিতে দু’দিনের ভার্চুয়াল বৈঠক শুরু হচ্ছে ১৮ মে থেকে। প্রতি বছরই জেনেভায় বসে হু-র এই বৈঠক। সেখানেই হু-র নীতি নির্ধারিত হয়, বেছে নেওয়া হয় হু-র পরবর্তী ডিরেক্টর জেনারেল, গৃহীত হয় বিভিন্ন বিভিন্ন নীতিও। এবার হু-এর নতুন এগজিকিউটিভ বোর্ডের চেয়ারে ভারতের প্রতিনিধিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগেই। ২২মে প্রথম বৈঠকে বসবে ৩৪টি দেশের প্রতিনিধিদের নিয়ে গড়া নতুন এগজিকিউটিভ বোর্ড। যার নেতৃত্বে থাকবে ভারত। এর আগে ওই আসনে ছিল জাপান। হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়া গোষ্ঠী সর্বসম্মতিক্রমে চায় ওই এগজিকিউটিভ বোর্ড মিটিংয়ে চেয়ারপার্সনের আসনে থাকুক এদেশের প্রতিনিধি। অনিবার্যভাবেই বোর্ডের আগামী আলোচনায় উঠে আসতে পারে, অতিমারী নিয়ে চিন ও আমেরিকার মধ্যে চাপানউতোরের প্রসঙ্গ। এর আগে হু-এর একটি সদস্য দল চিনে গিয়ে করোনা কীভাবে মানুষের শরীরে প্রবেশ করল, তা খতিয়ে দেখতে চায়। কিন্তু তাতে বেজিং জবাব দেয়, 'সঠিক সময়ে' সিদ্ধান্ত জানাবে তারা। কিন্তু 'ভাইরাসের অজুহাতে রাজনীতি করবেন না' বার্তা দেয় চিন। এই পরিস্থিতিতে চিনের ভূমিকা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। অন্যদিকে, অতিমারীর সতর্কতা জারি করা ক্ষেত্রে দেরি করার জন্য ইতিমধ্যেই হু-কে দায়ী করেছে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে আনা হয়েছে চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ। বন্ধ করে দেওয়া হয়েছে বাৎসরিক মার্কিন অনুদান। যদিও এর বিরুদ্ধে এখনও পর্যন্ত ভারতকে সরকারি ভাবে মুখ খুলতে দেখা যায়নি। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, ‘আগে করোনা আতঙ্ক কাটুক, তার পর এই সব নিয়ে ভাবা যাবে।’ এই আবহে আগামী সপ্তাহে হু-এর এগজিকিউটিভ বোর্ডের মিটিং এর দিকে সারা বিশ্বের চেখ তো থাকবেই, উপরন্তু মধ্যস্থতার বিষয়ে ভারতের উপর চাপও বাড়বে বলে, ধারণা ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, বৈঠকে অতিমারী বিষয়ে চিনের ভূমিকা নিয়ে তদন্ত চাইতে পারে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানির মতো দেশ।

সেরা শিরোনাম

Attack On Ship: তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
তুরস্কের জাহাজে আগুন, ছিলেন ভারতীয় নাবিকও; রুশ ড্রোন হামলার অভিযোগ জেলেনস্কির
Viral Video: ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
ডেলিভারি বয়কে লাঠিপেটা, আক্রান্তের মাথা থেকে ঝরল রক্ত, সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর মুহূর্ত
Rajya Sabha Election: নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
নির্বাচনে নেই কেন্দ্রীয় মন্ত্রী, বাদ স্মৃতি ইরানিও; উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে চমক বিজেপির, কী হবে নতুন সমীকরণ?
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget