এক্সপ্লোর

সন্ত্রাস দমনে ফ্রান্সের পাশে ভারত, নিসে শহরে ছুরি হামলার তীব্র নিন্দা মোদির

দক্ষিণের নিসে শহরের নোত্রে দাম ব্য়াসিলিকা গির্জায় আজ সকালের হামলাকারীকে শেষ পর্যন্ত গুলি করে নিরস্ত করে পুলিশ। চলতি মাসেই এর আগে ক্লাসে হজরত মহম্মদের কার্টুন দেখানোর জন্য স্কুলের বাইরে এক শিক্ষককে গলা কেটে হত্যা করে এক চেচেন বংশোদ্ভূত যুবক। তার রেশ থামার আগেই এদিনের হামলা, যাকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

নয়াদিল্লি: বৃহস্পতিবার নিসে শহরে গির্জায় হামলায় ৩ জনের মৃত্যু সহ ফ্রান্সে সাম্প্রতিক আক্রমণগুলির তীব্র নিন্দা করে ভারত ফ্রান্সের পাশে রয়েছে বলে জানালেন নরেন্দ্র মোদি। নিসেতে একটি গির্জার ভিতরে আচমকা ছুরি নিয়ে হামলা করে এক ব্যক্তি। এক মহিলার মাথা কেটে ফলে সে। ছুরির আঘাতে মারা যায় আরও ২জন। জখম হয় বহু মানুষ। দাবি করা হচ্ছে, হামলার সময় সে ‘আল্লাহু আকবর’ বলে চিত্কার করে ওঠে । দক্ষিণের নিসে শহরের নোত্রে দাম ব্য়াসিলিকা গির্জায় আজ সকালের হামলাকারীকে শেষ পর্যন্ত গুলি করে নিরস্ত করে পুলিশ। চলতি মাসেই এর আগে ক্লাসে হজরত মহম্মদের কার্টুন দেখানোর জন্য স্কুলের বাইরে এক শিক্ষককে গলা কেটে হত্যা করে এক চেচেন বংশোদ্ভূত যুবক। তার রেশ থামার আগেই এদিনের হামলা, যাকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেছেন, নিসে শহরে চার্চের ভিতরে জঘন্য আক্রমণ সহ ফ্রান্সের সাম্প্রতিক হামলাগুলির কঠোর নিন্দা করছি। নিহতদের পরিবারবর্গ ও ফ্রান্সের জনসাধারণের প্রতি আমাদের গভীরতম, আন্তরিক সমবেদনা রইল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে ফ্রান্সের পাশে রয়েছে ভারত। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্স জানিয়েছেন, এদিনের হামলার প্রতিক্রিয়ায় দেশের সতর্কতার স্তর বাড়িয়ে ‘ইমার্জেন্সি’ বা ‘জরুরি’ করা হচ্ছে। ২০১৫ সালে ফ্রান্সের কার্টুন ম্যাগাজিন শার্লি এবদোয় পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশকে ঘিরে তীব্র আলোড়ন হয়। ম্যাগাজিনের দপ্তরে সন্ত্রাসবাদী হামলায় রক্ত ঝরে। ফের সেই ছবির প্রকাশকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা বাড়ছে ফ্রান্সে। গলা কেটে শিক্ষক হত্যার পর ঘটে আজকের হামলা। ঘটনাস্থল যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। অভ্যন্তরীণমন্ত্রী গেরাল্ড দারমানিন জরুরি বৈঠক করেছেন। তিনি হামলাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে। এদিকে জেড্ডায় ফরাসি কনস্যুলেটে এক রক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় গ্রেফতার করা হয়েছে এক সৌদি নাগরিককে। জখম রক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বিপন্ন নন। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, কোনওভাবেই এই হামলার পক্ষে যুক্তি দেওয়া চলে না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget