এক্সপ্লোর

আগামী বছর জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভ্যাকসিন পাবে ভারত, দাবি সিরাম কর্তার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে, তা ভারতে বানানোর অনুমতি পেয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। সিরামের সিইও আদার পুনাওয়ালা বলেন, আমরা খুব তাড়াতাড়ি ব্রিটেন থেকে সুখবর পাব।

নয়াদিল্লি: ২০২১ সালের জুলাই মাসের মধ্যে ৩০ কোটি ভ্যাকসিন পাবে ভারত। এই দাবি করেছেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা। শুধু তাই নয়, তিনি জানিয়েছেনখুব তাড়াতাড়ি ভাল খবর শুনতে চলেছে ভারত। সম্প্রতি ব্রিটেনে ভাইরাসে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। তাতে আতঙ্কিত সারা বিশ্ব। এই আবহে আশার কথা শোনালেন সিরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে ব্রিটেন এবং ভারত সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আপৎকালীন পরিস্থিতিতে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে টিকা অ্যাস্ট্রাজেনেকা বানাচ্ছে, তা ভারতে বানানোর অনুমতি পেয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। সিরামের সিইও আদার পুনাওয়ালা বলেন, আমরা খুব তাড়াতাড়ি ব্রিটেন থেকে সুখবর পাব। ব্রিটেনের নিয়ামক সংস্থা ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের জন্য অনুমোদন দিতে পারে। সম্ভবত এই মাসে বা জানুয়ারির শুরুতেই এই খবর পাব আমরা। ব্রিটেন অনুমোদন দিলেই, ভারতের অনুমোদন পাওয়ায় সহজ হবে। সিরাম কর্তা জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভারতে ৪ থেকে ৫ কোটি কোভিশিল্ড ভ্যাকসিন পাঠাবে। অনুমোদন পাওয়ার পর, কীভাবে টিকাকরণ হবে তার সিদ্ধান্ত নেবে সরকার। কত সময় লাগবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আশা করা যায়, ২০২১ সালের জুলাই মাসের মধ্যে ৩০ কোটি ভ্যাকসিন পাবে ভারত। এদিকে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ৬০ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ফাইজার এবং বায়োএনটেক ভ্যাকসিনও অনুমোদন দেওয়া হতে পারে। একইসঙ্গে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনকেও অনুমোদন দেওয়া হবে। একদিকে ভারতের নিয়ামক সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করছে একাধিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা। অন্যদিকে গণ টিকাকরণের জন্য তৈরি হচ্ছে দেশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৯০১ জনের।  মোট আক্রান্ত ১ কোটি ২ লক্ষ ৭ হাজার ৮৭১ জনের।  সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৮২ হাজার ৬৬৯ জন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget