এক্সপ্লোর

‘হাউডি মোদি’র ধাঁচে আমদাবাদের স্টেডিয়ামে ভাষণও দেবেন দুজনে, ট্রাম্প আসছেন, মনে রাখার মতো অভ্যর্থনা পাবেন, জানালেন ‘দারুণ খুশি’ মোদি

ওভাল অফিসে ট্রাম্প গতকাল সাংবাদিকদের সামনে মোদির সুখ্যাতি করে বলেন, উনি দারুণ ভদ্রলোক। আমি ভারত যাওয়ার জন্য মুখিয়ে আছি। এ মাসের শেষে আমরা যাব।

নয়াদিল্লি: ২৪-২৫ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার খবরে তিনি ‘দারুণ খুশি’ বলে ট্যুইট করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের মাননীয় অতিথিদের মনে রাখার মতো সমাদর করবে ভারত এবং তা ভারত-মার্কিন বন্ধুত্ব আরও সুদৃঢ় করায় বিরাট সাহায্য করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় সাংবাদিকদের প্রথম ভারত সফরে যাওয়ার অপেক্ষায় তিনি সময় গুনছেন, এমনকী তাঁর সফরে দুটি দেশ একটি বাণিজ্য চুক্তিতে সই করতে পারে বলে জানানোর কয়েক ঘন্টা বাদেই প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া দেন। ট্রাম্প ভারতে এসে দিল্লির পাশাপাশি প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতের আমদাবাদেও যাবেন। গত বছর মোদির আমেরিকা সফরে হিউস্টনে আয়োজিত ‘হাউডি মোদি’র ধাঁচে আমদাবাদের একটি স্টেডিয়ামে ভাষণও দেবেন দুজনে। ওভাল অফিসে ট্রাম্প গতকাল সাংবাদিকদের সামনে মোদির সুখ্যাতি করে বলেন, উনি দারুণ ভদ্রলোক। আমি ভারত যাওয়ার জন্য মুখিয়ে আছি। এ মাসের শেষে আমরা যাব। মোদি এরই প্রতিক্রিয়ায় ট্যুইটে লেখেন, ভারত এবং আমেরিকার গণতন্ত্র, বহুত্ববাদের প্রতি দায়বদ্ধতা আছে। আমাদের দুটি দেশ ব্যাপক প্রসারিত ইস্যুতে পরস্পরকে বিরাট সহযোগিতা করছে। আমাদের মধ্যে বন্ধুত্ব চাঙ্গা হওয়া শুধু আমাদের নাগরিকদের নয়, গোটা দুনিয়ার জন্য শুভ ব্যাপার। এক প্রশ্নের উত্তরে যদি সেটি সঠিক হয়, তবে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করতে আগ্রহী বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, ওরা (ভারতীয়রা) কিছু করতে চায়, আমরা দেখব। যদি ঠিকঠাক রফা হয়, তবে করব। গত ৩ বছরে প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট ট্রাম্পের নিজেদের মধ্যে দারুণ রসায়ন তৈরি হয়েছে, গত বছর আমেরিকানিবাসী ভারতীয়দের জন্য হাউস্টনের অনুষ্ঠানসহ চারবার তাঁদের দেখা হয়েছে। চলতি বছরে দুবার ফোনে কথা বলেছেন তাঁরা, সর্বশেষ গত সপ্তাহান্তে। ভারত সফর নিয়ে গত মঙ্গলবারই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এইমাত্র কথা হল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। মোদির সঙ্গে তাঁর আলাপচারিতারও প্রসঙ্গও তোলেন ট্রাম্প যাতে মোদি সম্ভবত তাঁকে বলেছিলেন, শয়ে-শয়ে, হাজারে হাজারে ভারতবাসী তাঁকে আমদাবাদে স্বাগত জানাবেন। মজা করে ট্রাম্প বলেন, উনি (মোদি) বলেছেন, অগণিত মানুষ আসবেন। আমার একমাত্র সমস্যা হল, গত রাতেই বোধহয় ৪০-৫০ হাজার লোক ছিলেন। আমি খুব একটা খুশি হব না। শুধু বিমানবন্দর থেকে নতুন স্টেডিয়াম (আমদাবাদে) পর্যন্তই ৫ থেকে ৭ লক্ষ লোক আসবে। আপনারা তো জানেন, ওটা দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম, যেটাৈ মোদি বানাচ্ছেন। এর কাজ প্রায় শেষ। প্রসঙ্গত, আনুমানিক ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে আমদাবাদে মোতেরা স্টেডিয়াম তৈরি হচ্ছে।

সেরা শিরোনাম

Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget