এক্সপ্লোর

Indian Army Update: আরও ১৪৭ জন মহিলা অফিসারকে স্থায়ী কমিশন দিল ভারতীয় সেনা

ভারতীয় সেনায় ১৪৭ জন নতুন মহিলা অফিসার স্থায়ী কমিশন পেয়েছেন। সেনার তরফে আরও জানানো হয়েছে, এই নিয়ে মোট ৬১৫ জনের মধ্যে ৪২৪ জনকে পার্মানেন্ট কমিশন দেওয়া হল।

নয়াদিল্লি: এবার ভারতীয় সেনায় আরও ১৪৭ জন মহিলা অফিসারকে স্থায়ী কমিশনে নিয়োগের অনুমতি দেওয়া হল। বুধবার এই খবর জানিয়েছে ইন্ডিয়ান আর্মি। এই নিয়ে ৬১৫ জনের মধ্যে ৪২৪ জন মহিলা অফিসারকে পার্মানেন্ট বা স্থায়ী কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

এপ্রসঙ্গে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এখনও বেশকিছু মহিলা অফিসারের সিদ্ধান্ত আটকে রয়েছে। প্রশাসনিক কারণেই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি। ভারতীয় সেনায় মহিলাদের পার্মানেন্ট কমিশন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যার প্রেক্ষিতে সেনায় পাঁচটি সিলেকশন বোর্ড গঠন করে ইন্ডিয়ান আর্মি। ২০২০ সালের সেপ্টেম্বর মহিলা অফিসারদের স্থায়ী কমিশনে অন্তর্ভুক্তির বিষয়ে মূল্যায়ন শুরু করে এই বোর্ড। যার ফল প্রকাশ করা হয় নভেম্বর মাসে।

এরপরও ভারতীয় সেনায় মহিলাদের পার্মানেন্ট কমিশন নিয়ে পুনর্মূল্যায়ন করতে বলে শীর্ষ আদালত। কিছু মহিলাকে নতুন করে পার্মানেন্ট কমিশন দেওয়া যায় কিনা তা সেনাকে খতিয়ে দেখতে বলে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের মার্চ মাসে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই সূত্র ধরে নতুন করে ভারতীয় সেনায় মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেয় সেনা। তারই ফলস্বরূপ ১৪৭ জন নতুন মহিলা অফিসার স্থায়ী কমিশন পেয়েছেন। সেনার তরফে আরও জানানো হয়েছে, এই নিয়ে মোট ৬১৫ জনের মধ্যে ৪২৪ জনকে পার্মানেন্ট কমিশন দেওয়া হল।

পাশাপাশি ভারতীয় সেনা জানিয়েছে, পার্মানেন্ট কমিশন পাওয়া মহিলা অফিসারদের বিশেষ অনুশীলন দেওয়া হবে। আরও উঁচু পদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরির জন্য চ্যালেঞ্জিং মিলিটারি অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে এই মহিলা অফিসারদের। ইতিমধ্যেই ভারতীয় সেনায় মহিলা অফিসারদের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। যার মধ্যে ৩৩ জন মহিলা অফিসার মিডল লেভেল ট্যাকটিক্যাল ওরিয়েন্টেশেন কোর্স সম্পূর্ণ করেছেন। আর্মি ওয়ারফেয়ার কলেজ থেকে এই প্রশিক্ষণ সম্পূর্ণ করছেন ওই মহিলা অফিসাররা।

অতীতে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একমাত্র কমব্যাট ফোর্স ছাড়া তিন মাসের মধ্যে সেনাবাহিনীর সব স্তরে এই নির্দেশ লাগু করতে বলা হয় কেন্দ্রীয় সরকারকে। সেনায় পুরুষের পাশে মহিলারাও যেন সমান সুযোগ-সুবিধা পান সেই বিষয়েও সরকারকে দেখতে বলে শীর্ষ আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget