এক্সপ্লোর

2-DG on Covid19: কোভিডের সব ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী হবে ২-ডিজি, দাবি গবেষণায়

এই দাবি করেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস

হায়দরাবাদ: করোনাভাইরাসের সব ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী হবে ডিআরডিও-র কোভিড-প্রতিরোধী ওষুধ ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি)। এমনটাই দাবি করেছে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস। 

সংস্থার অন্যতম শীর্ষ বিজ্ঞানী অনন্ত নারায়ণ ভট্ট বলেন, এই ওষুধের কার্যপ্রক্রিয়া অনুযায়ী, সার্স-সিওভি-২ এর সব ভেরিয়েন্টের মোকাবিলা করতে সক্ষম ২-ডিজি। 

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন অনন্ত নারায়ণ। সেখানে তিনি দাবি করেন, অক্সিজেন নির্ভরতা কমাতে এবং উপসর্গের দ্রুত নিরাময়ের ক্ষেত্রে দারুন কার্যকর ভূমিকা নিয়েছে এই ওষুধ। তিনি যোগ করেন, ৬৫ বছর বা তার অধিক বয়সীদের ক্ষেত্রেও সমান কার্যকর ওই ওষুধ।

ডিআরডিও-র চেয়ারম্যান জি সতীশ রেড্ডি বলেন, অনন্য কিছু বৈশিষ্ট্যের দৌলতে ২-ডিজি সফলভাবে করোনা আক্রান্তের শরীরে সার্স সিওভি-২ ভাইরাসের বৃদ্ধি রোধে সক্ষম। তিনি যোগ করেন, এই ওষুধ অত্যন্ত সহজেই উৎপাদন ও মজুত করা যায়। 

গত ১৭ মে ডিআরডিও-র 'অ্যান্টি কোভিড ড্রাগ'-এর প্রথম ব্যাচের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

পরে, চলতি মাসের গোড়ায় ডিআরডিও-র তরফে জানানো হয়, জরুরি ভিত্তিতে কোভিড রোগীর ওপর সংযুক্ত থেরাপি হিসাবে ব্যবহার করা যাবে ২-ডিজি ওষুধ। ডিআরডিও-র তরফে জানানো হয়, চিকিৎসকের প্রেসক্রিপশন মেনেই এই ওষুধ নেওয়া যেতে পারে। 

তবে ব্যবহারের অনুমতি পেলেও ওষুধ নেওয়ার ক্ষেত্রে রাখা হয় কিছু বিধিনিষেধ। বলা হয়, মাঝারি বা গুরুতর কোভিড রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ দিন এই ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এছাড়া, অনিয়ন্ত্রিত ডায়াবিটিস, গুরুতর হৃদরোগের সমস্যা, হেপাটিক পেশেন্ট ছাড়াও রেচন বা মূত্রাশয় সম্পর্কিত রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করা যাবে না। সবথেকে বড় বিষয়, ডিফেন্স রিসার্সের এই ওষুধ ১৮ অনূর্ধ্ব, গর্ভবতী মহিলা বা 'ল্যাকটেটিং মাদারস'দের দেওয়া যাবে না। 

ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ-এর মাধ্যেমে বাজারে পাওয়া যাবে এই ওষুধ। একটা ছোট প্যাকেটের দাম রাখা হয়েছে ৯৯০ টাকা। ইতিমধ্যেই, এই ওষুধ তৈর করতে শুরু করেছে রেড্ডিস ল্যাব। তবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ওষুধ কেনার ক্ষেত্রে ছাড় দেবে কোম্পানি। বর্তমানে পাউডার ফর্মে পাওয়া যাবে এই ওষুধ। জলে গুলেই খেতে হবে কোভিড-প্রতিরোধী ওষুধ। 

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
Earthquake: উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
উত্তরকাশীতে ভূমিকম্প, পরপর ২ বার কম্পন উত্তরাখণ্ডে, প্রথমবার কম্পন অনুভূত কোন জেলায় ?
Gyanesh Kumar: 'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
'সন্দেহ কোনও প্রমাণ নয়', জ্ঞানেশ কুমারের সমর্থনে খোলা চিঠি ১২৪ জন প্রাক্তন IAS ও IFS অফিসারের
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget