এক্সপ্লোর

DA Increament : দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও সুখবর আসতে পারে

কেন্দ্রীয় সরকারের  কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে।

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের  কর্মচারীদের জন্য সুখবর। সবকিছু ঠিকঠাক চললে এবার দীপাবলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে অর্থের কোনও অভাব হবে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে বর্ধিত হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। বেড়েছে  DR বা ডিয়ারনেস রিলিফও। বেড়েছে বাড়ি ভাড়া ভাতাও। আবার বাড়তে পারে মহার্ঘ্য ভাতা, খবর সূত্রের। উল্লেখ্য, জুলাই মাসের ১ তারিখ থেকে ২৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। বেতনেও সেই প্রতিফলন ঘটেছে। সূত্রের খবর, দীপাবলির আগে মহার্ঘ্য ভাতা বাড়তে পারে আরও ৩ শতাংশ। সেই সঙ্গে গত ১৮ মাসের যে এরিয়ার বাকি রয়েছে, তা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে ২০২০ তে কেন্দ্র মহার্ঘ্য ভাতা বৃদ্ধি স্থগিত রেখেছিল। 


জুলাই মাসে, কেন্দ্র মহার্ঘ্য ভাতা ১৭ শতাংশ থেকে  বাড়িয়ে ২৮ শতাংশ এবং বাড়ি ভাড়া ভাতা ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করেছিল। এখন কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার ৩ শতাংশ বৃদ্ধি পেলে, হবে ৩১ শতাংশ। একই সঙ্গে, ডিএ বৃদ্ধির ঘোষণার পর থেকে কেন্দ্রীয় কর্মচারীরা ক্রমাগত ডিএ বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি করে আসছে। তবে এই বকেয়া মেটানো নিয়ে কোনও তথ্য সামনে আসেনি। গত ২৬ জুন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি (জেসিএম), অর্থমন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)-র আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়।


জেসিএমের ন্যাশনাল কাউন্সিলের জেসিএম মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ব্যাপারে একটি চিঠি জারি করা বলে খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় যে,  গত ২৬ জুনের বৈঠক ইতিবাচক হয়েছে। ২০২০ থেকে  প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত ছিল। করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তার মোকাবিলায় তহবিল বাঁচাতে সরকার এই পদক্ষেপ নিয়েছিল। 
জেসিএম সচিব শিব গোপাল মিশ্রর দফতরের পক্ষ থেকে ওই চিঠি জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সচিব ডিএ ও ডিআরের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে রাজি হয়েছেন। গত বছর দেশে দেখা গিয়েছে করোনা ভাইরাসের প্রকোপ। সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল।  এ বছর আবার করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যয় নিয়ে আসে। বর্তমানে সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ জারি রয়েছে। সেইসঙ্গে চলছে টিকাকরণের কাজ। 





সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget