এক্সপ্লোর

Arunachal Pradesh: ভোরবেলা ভূমিকম্প, কেঁপে উঠল অরুণাচল প্রদেশ

Earthquake: রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভোর ৬টা বেজে ৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিয়াং: বাংলা নববর্ষের প্রথম দিনেই উত্তর-পূর্ব রাজ্য কেঁপে উঠল ভূমিকম্পে। শুক্রবার ভোরে অরুণাচল প্রদেশের পাঞ্জিনের উত্তরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভোর ৬টা বেজে ৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই তথ্যের কথা জানানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology). 

কোথায় ভূমিকম্প:
অরুণাচল প্রদেশের পাঞ্জিনের ১১৭৬ কিলোমিটার উত্তরে (North of Pangin) ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিয়ে টুইটও করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology). 

এর আগেও ভূমিকম্প:
অরুণাচল প্রদেশ এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগেও একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে এই রাজ্যে। ১৫ মার্চ পাঞ্জিন শহরই কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেবার রিখটার স্কেলে ভূমিকম্পের অভিঘাত ছিল ৪.১। ২৬ মার্চেও ভূমিকম্পের অভিঘাতে কেঁপে উঠেছিল পাঞ্জিন শহর। সেবারও পাঞ্জিন শহরের উত্তর দিকে ভূকম্প অনুভূত হয়েছিল। ওই দিন সকাল ৯টা বেজে ৫১ মিনিটে সেখানে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৫.১। ১৫ এপ্রিল যেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে, প্রায় সেখানেই ২৬ মার্চ ভূকম্প হয়। 

হিমালয় রেঞ্জ এলাকায় প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে। গোটা উত্তরক পূর্ব ভারতই ভূমিকম্প জোনের মধ্যে পড়ে। এই এলাকায় পড়ে বাংলার উত্তরদিকের জেলাগুলিও। এই বছরেই জানুয়ারিতে মিজোরামে ভূমিকম্প হয়েছে, তার জেরে কম্পন অনুভূত উত্তরবঙ্গেও। কোচবিহারেও মৃদু কম্পন অনুভূত হয়েছিল। ওই ঘটনায় মিজোরামে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের চাম্পাই। ভূকম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
 

 

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের বাজারে পা ফেলল বন্ধন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget