এক্সপ্লোর

Assam Travel Advisory: মিজোরামে ভ্রমণ এড়ান, সীমান্ত সংঘর্ষের মাঝে অসমবাসীকে পরামর্শ সরকারের

অসমবাসীকে মিজোরামে ভ্রমণ করতে না যাওয়ার পরামর্শ দিল সে রাজ্যের সরকার। সীমান্তের দিকে যাতায়াতের ক্ষেত্রে কড়া নজরদারি রাখা হচ্ছে। 

অসম-মিজোরাম সীমানায় দুই রাজ্যের পুলিশের মধ্যে সংঘর্ষে সোমবার অশান্ত হয়েছে দুই রাজ্য। এরপরই অসমবাসীকে মিজোরামে ভ্রমণ করতে না যাওয়ার পরামর্শ দিল সে রাজ্যের সরকার।  সম্প্রতি দুই রাজ্যের সীমানায় হিংসার ঘটনায় অসমের ৬ পুলিশকর্মী নিহত হন। আহত হয়েছেন ৪৫ জন। 

অসম থেকে কোনও পর্যটক মিজোরামে গেলে তাঁদের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় বৃহস্পতিবার  অ্যাডভাইজরি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, "বর্তমানের সঙ্কটজনক পরিস্থিতি বিবেচনা করে অসমের জনগণক মিজোরাম ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করে ভ্রমণে গেলে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া যাবে না।" তবে কাজ সংক্রান্ত ক্ষেত্রে সে রাজ্যে গেলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে অসম সরকারের তরফে। 

বিবৃতিতে এও বলা হয়, ' সংঘর্ষের ঘটনার পরেও কিছু মিজোরামের কিছু পড়ুয়া, যুব সংগঠন এবং মিজো সমাজের কিছু মানুষ ক্রমাগত অসম সরকার এবং অসমের মানুষের বিরুদ্ধে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছে। অসম পুলিশের সংগ্রহ করা ভিডিয়োতে দেখা যাচ্ছে যে মিজারামের বেশ কিছু মানুষ স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত।'

এদিকে, সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে বৃহস্পতিবার, অসম-মিজোরাম সীমান্তের পরিস্থিতি "শান্ত ও নিয়ন্ত্রণে" ছিল। ইতিমধ্যেই লায়ালাপুরে আন্ত:রাজ্য সীমান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে রাজ্য পুলিশ কর্মীরা নিজ নিজ সীমানার মধ্যে ১০০ মিটার দূরত্বে অবস্থান করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানান, সীমান্তের দিকে যাতায়াতের ক্ষেত্রে কড়া নজরদারি রাখা হচ্ছে। 

অন্যদিকে, দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে অশান্ত পরিস্থিতির জেরে অসম-মিজোরামের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ঘটনায় দোষারোপ পাল্টা দোষারোপের পালা। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সংবাদমাধ্যমে বলেন, “আমাদের কাছে প্রমাণ আছে অসম পুলিশই প্রথম গুলি চালিয়েছে।' 

ভূখণ্ড বিতর্কে যখন উত্তপ্ত অসম-মিজোরাম সীমান্ত, তখনই সামনে এল ২৬ জুলাইয়ের ঘটনার নতুন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মী কাউকে উদ্দেশ্য করে বলছেন, ‘চলে যাওয়ার জন্য ৫ মিনিট সময় দিচ্ছি, নিচে চলে যাও।’ এরপর একজনকে বলতে শোনা যায়, তিনি আহত হয়েছেন, সংঘর্ষ বিরতি চান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party Protests: মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, একাধিক ধারায় মামলা তরুণীর বিরুদ্ধে, ককরোচ জনতা পার্টি বলল...
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget