এক্সপ্লোর

Covid-19 Covaxin Phase 2: ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের ছাড়পত্র ভারত বায়োটেককে

৫২৫ জন স্বেচ্ছাসেবকের উপর হবে প্রয়োগ

নয়াদিল্লি: ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের ছাড়পত্র পেল কোভ্যাক্সিন। বৃহস্পতিবার, কোভ্যাক্সিন নির্মাতা ভারত বায়োটেককে এই অনুমোদন দিয়েছে দেশের ওষুধ ও ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই। জানা গিয়েছে, ৫২৫ জন স্বেচ্ছাসেবকের উপর হবে প্রয়োগ।

দেশে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন। তার জেরে শিশুদের জন্য ভ্যাকসিনের চাহিদা বাড়ছিল। এরপরই ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক।

মঙ্গলবার, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের আওতাধীন কোভিড-১৯ সম্পর্কিত সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)  ভারত বায়োটেকের বিষয়ে বৈঠক করে। সেখানে, হায়দরাবাদের সংস্থার আবেদনকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ভারত বায়োটককে নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছিল এই কমিটি। সেই অনুযায়ী, ২-১৮ বয়সীদের জন্য তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল করার আবেদন করে ভারত বায়োটেক। 

কীভাবে এই কাজ হবে তার প্রটোকল জানাতে বলা হয়েছিল সংস্থাকে। উল্লেখ্য, আইসিএমআর-এর সহযোগিতায় ভারত বায়োটেকে তৈরি করছে কোভ্যাকসিন। গত ১৬ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই সংস্থা।

জানা গিয়েছে, দেশের একাধিক জায়গায় এই ক্লিনিক্যাল ট্রায়াল হবে। সেই তালিকায় রয়েছে পটনা এইমস, দিল্লির এইমস এবং নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স।

বর্তমানে প্রাপ্তবয়স্কদের জন্য় তৈরি কোভ্যাক্সিন সরাসরি ১৮টি রাজ্যে সরবরাহ করা হচ্ছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, বিহার, গুজরাত, হরিয়ানা, উত্তরপ্রদেশ। 

ভারতে ফের ভয়ঙ্কর করোনা। একদিনে মৃত্যুর সংখ্যা আবারও চার হাজার ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণও। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন।   দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫।  

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৩১৭ জনের।  



সেরা শিরোনাম

Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Scrap Rs 500-2000 Currency Demands: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর
Road Accident : ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা
ট্রাফিক সিগন্যালে ২টি বাসের মাঝে 'চিঁড়েচ্যাপ্টা' হয়ে গেল ২টি গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget