এক্সপ্লোর

Budget 2023: রান্নাঘরের চিমনি থেকে ইমিটেশন গয়না, আগামী অর্থবর্ষে দাম বাড়ছে একাধিক নিত্য ব্যবহৃত জিনিসের

Union Budget 2023: আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে নয়া অর্থবর্ষ। আর তার সঙ্গে সঙ্গেই নিত্য ব্যবহৃত একাধিক পণ্য মহার্ঘ হয়ে উঠছে।

নয়াদিল্লি: করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্র। তবে মূল্যবৃদ্ধির আঁচ থেকে এখনই মিলছে না রেহাই। বুধবার সংসদে যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে কেন্দ্র, তাতে একাধিক পণ্যের দাম যেমন কমেছে, তেমনই দাম বেড়েছে বহু পণ্যের। ২০২৩-'২৪ অর্থবর্ষে কোন কোন জিনিসের দাম বাড়ল, জেনে নিন বিশদে (Budget 2023)। 

আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে নয়া অর্থবর্ষ। আর তার সঙ্গে সঙ্গেই নিত্য ব্যবহৃত একাধিক পণ্য মহার্ঘ হয়ে উঠছে। এর মধ্যে রান্নাঘরের বৈদ্যুতিক চিমনি যেমন রয়েছে, তেমনই রয়েছে সুখটানের সিগারেটও রয়েছে তালিকায়। এই সমস্ত সামগ্রীর উপর কর তথা শুল্কের হার বাড়িয়েছে কেন্দ্র। তাতেই দাম বাড়ছে সেগুলির (Union Budget 2023)। 

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, নয়া অর্থবর্ষে আরও মহার্ঘ হচ্ছে গৃহস্থের রান্না ঘরের চিমনি। এতদিন রান্না ঘরের চিমনির উপর শুল্কের হার ছিল ৭.৫ শতাংশ। এ দিন তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, অর্থাৎ একেবারে দ্বিগুণ। সোনার পাতের আমদানির উপরও শুল্কের হার বাড়িয়েছে কেন্দ্র। আগে ছিল ১১.৮৫ শতাংশ, নয়া অর্থবর্ষে হবে ১২.৫ শতাংশ। 

ইমিটেশনের গয়নারও দাম বাড়তে চলেছে নয়া অর্থবর্ষে। আগে প্রতি কেজি ইমিটেশনের গয়নায় ২০ শতাংশ শুল্ক দিতে হত, দাম পড়ত ৪০০ টাকা। নয়া অর্থবর্ষে তা বেড়ে হবে ২৫ শতাংশ, অর্থাৎ কেজিতে ৬০০ টাকা। অশোধিত রুপোর পাতে ৬.১ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে শুল্ক চাপবে। রুপোর উপর (তার উপর সোনা বা প্ল্যাটিনামের পরত থাকলে) আগে ৭.৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হতো, আগামী দিনে ১০ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে। সোনা, রুপো, প্ল্যাটিনামের গহনার ক্ষেত্রে ২০ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে আম জনতাকে।

আরও পড়ুন: India Budget 2023: মহার্ঘ হল সিগারেটে সুখটান, ১৬ শতাংশ শুল্ক চাপাল কেন্দ্র

একই সঙ্গে দাম বাড়ছে রাসায়নিকেরও। স্টাইরিনের উপর শুল্ক চাপছে ২.৫ শতাংশ, আগে যা ২ শতাংশ ছিল। ভিনাইল ক্লোরাইড মোনোমার কিনতে এতদিন ১ শতাংশ শুল্ক দিতে হতো, তাও এ বার ২.৫ শতাংশ হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা সাইকেল, খেলনার উপরও শুল্ক চাপছে। 

এ ছাড়াও, বিদেশ থেকে আমদানিকৃত ৪০ হাজার ডলারের বেশি দামের গাড়ি, ৩০০০ সিসি-র পেট্রোল চালিত, ২৫০০ সিসি-র ডিজেল চালিত, বিদ্যুৎচালিত এবং সেমি নকড ডাউন,  গাড়ির উপর ৩০ শতাংশের পরিবর্তে ৩৫ শতাংশ শুল্ক নেওয়া হবে (CIF ব্যাতীত)। রাসায়নিক মিশ্রিত রবারের উপর শুল্ক চাপছে ২৫ শতাংশ, আগে ছিল ১০ শতাংশ।

সিগারেটের উপর এ দিন ১৬ শতাংশ শুল্ক চাপানোর কথা জানিয়েছেন নির্মলা। ফিল্টার-বিহীন সিগারেট, যার দৈর্ঘ্য ৬৫ মিলিমিটারের বেশি নয়, তার  ২০০ থেকে বেড়ে ২৩০ হচ্ছে। ৭০ মিলিমিটারের বেশি দৈর্ঘ্য না হলে দাম পড়বে ২৯- টাকা, আগে ছিল ২৫০ টাকা। ফিল্টার-যুক্ত সিগারেট, দৈর্ঘ্যে ৬৫ মিলিমিটার কম হলে ৪৪০ টাকার পরিবর্তে ৫১০ টাকা দিতে হবে। ৭০ মিলিমিটার দৈর্ঘ্যে দিতে হবে ৫১০ টাকাই। দৈর্ঘ্য ৭৫ মিলিমিটার পর্যন্ত হলে দাম পড়বে ৬৩০ টাকা, আগে ছিল ৫৪৫। অন্যান্য সিগারেটের দাম ৬০০-র পরিবর্তে ৬৯০ টাকা পড়বে। টোব্যাকো সাবস্টিটিউট সিগারেটের দাম ৬০০-র পরিবর্তে ৬৯০ টাকা পড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget