এক্সপ্লোর

COVID-19: দ্বিতীয় ঢেউয়ে দেশে করোনায় মৃত্য়ুর সংখ্যা কমিয়ে দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ কংগ্রেসের

অজয় মাকেনের দাবি,  প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় ৪৩ লক্ষ অথবা হতে পারে ৬৮ লক্ষেরও বেশি ...

নয়াদিল্লি: দ্বিতীয় ঢেউ চলাকালীন দেশে করোনায় মৃতের সংখ্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম করে দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ করল কংগ্রেস। 

একটি পাক্ষিক পত্রে প্রকাশিত প্রতিবেদনকে হাতিয়ার করে কংগ্রেস অভিযোগ করেছে যে, আইসিএমআর ডেটা হেরফের করেছে এবং দ্বিতীয় ঢেউয়ের সময়ে কোভিড-সম্পর্কিত মৃত্যুর খবর কম করে দেখিয়েছে।

কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন বৃহস্পতিবার দাবি করেছেন যে, সিনিয়র বিজ্ঞানীরা, যাঁরা আইসিএমআর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন, তাঁরা "কোভিড ম্যানেজমেন্ট" -এ মারাত্মক অনিয়ম তুলে ধরতে এগিয়ে আসতে চান।

কংগ্রেস নেতার আরও অভিযোগ, এই বিজ্ঞানীরা আইসিএমআর -এ রাজনৈতিক হস্তক্ষেপ এবং তথ্য কারচুপির দাবি করেছেন। ওই পাক্ষিককে উদ্ধৃত করে মাকেন অভিযোগ করেছেন যে, দেশে ৪,৪৩,৪৯৭ কোভিড সম্পর্কিত মৃত্যুর পরিসংখ্যান ভুল। তাঁর দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় ৪৩ লক্ষ অথবা হতে পারে ৬৮ লক্ষেরও বেশি।

মাকেন বলেন, "এখন আরও অনেক বিজ্ঞানী, যারা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে কাজ করেছেন, তাঁরা রাজনৈতিক হস্তক্ষেপ এবং ঔদ্ধত্যের ভয়াবহ তথ্য ও খতিয়ান নিয়ে এগিয়ে আসছেন। 

তাঁর মতে, তথ্য গোপন শুধুমাত্র যে বিজ্ঞান ও গণতন্ত্রের বিরুদ্ধ তাই নয়, এর ফলে মৃত্যুর কারণ, যেগুলি হয়ত রোখা যেত।"

এদিকে, দেশে ফের একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের উপরই রইল। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২০ জনের। 

একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৪০৩।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। 

দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ৫৬।  দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪ জন।  একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯৫০ জন।

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget