এক্সপ্লোর

Amarnath Update: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

Amarnath News Update: জলের তোড়ে নেমে আসে বড় বড় পাথর। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

জম্মু: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, নিখোঁজ বেশ কয়েকজন। সেনাবাহিনী ও ITBP জওয়ানদের পাশাপাশি উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্‍ শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। পুণ্যার্থীরা জানিয়েছেন, মিনিট দশেকের মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে যান বেশ কয়েকজন। জলের তোড়ে নেমে আসে বড় বড় পাথর। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে NDRF।

টাটকা উত্তরাখণ্ডের স্মৃতি...

অমরনাথের ঘটনা ২০১৩ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি অনেকের মনে ফিরিয়ে আনছে। তুমুল বৃষ্টিতে সে বার বানভাসি হয়েছিল উত্তরাখণ্ডের নটি জেলা। হড়পা বানের ধাক্কায় কার্যত তছনছ হয়ে গিয়েছিল কেদারনাথ। ব্যাপক ধস ও জলের তোড়ে কাতারে কাতারে মানুষ চিরতরে হারিয়ে গিয়েছিলেন। বস্তুত উত্তর ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিপর্যয়ের তালিকায় নাম উঠেছিল ২০১৩ সালের ওই ঘটনার। যদিও সেটাই শেষ নয়। গত বছর ফেব্রুয়ারিতেও ফের একই রকম আতঙ্কের আবহ ফেরে। সেবারও মেঘভাঙা বৃষ্টিতে তুষারধস নামে উত্তরাখণ্ডে। প্লাবিত হয় অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদী। তাতে ধৌলিগঙ্গার দুটি নির্মীয়মাণ বাঁধে ফাটল ধরে, বান ডাকে জোশীমঠে। নির্মীয়মাণ ঋষিগঙ্গা ও তপোবন জলবিদ্যুৎ প্রকল্প তুমুল ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষের প্রাণহানির খবর মেলে।  

প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রবল বর্ষণের সঙ্গেই বালতাল বেস ক্যাম্পে মেঘভাঙার ঘটনা ঘটে। তাতে একাধিক লঙ্গর ও তাঁবু ধুয়েমুছে সাফ হয়ে যায়। কাশ্মীর পুলিশ, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে তৎক্ষণাৎ হাত লাগায়। এই মুহূর্তে সেখানকার সমস্ত ফোনলাইন বিপর্যস্ত। যাত্রাপথের অনেকাংশ ক্ষতিগ্রস্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget