এক্সপ্লোর

Agnipath Scheme Row: কোচিং সেন্টার থেকেই উস্কানি পড়ুয়াদের! ‘অগ্নিপথ’ বিক্ষোভ নিয়ে দাবি সেনার

Agnipath Scheme Protests: ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানো এবং বিভ্রান্তি তৈরির অভিযোগে এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের গ্রেফতারির খবর মিলেছে।

নয়াদিল্লি: হিংসা, বিক্ষোভের অংশ নিয়ে থাকলে ‘অগ্নিপথ’ প্রকল্পে (Agnipath Scheme Row) নিযুক্তি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু এই হিংসা, বিক্ষোভে কোচিং সেন্টারগুলিই মদত জুগিয়েছে বলে এ বার অভিযোগ সামনে এল। সেখান থেকেই পড়ুয়াদের বিভ্রান্ত করার কাজ শুরু হয় বলে অভিযোগ করল সেনা। এই উস্কানির কাজে ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের (Whatsapp Ban) ৩৫টি গ্রুপকে চিহ্নিত করে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। (indian Armed Forces) সেনায় নিয়োগ প্রকল্প নিয়ে ওই অ্যাপগুলি থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ। মূলত কোচিং সেন্টারগুলি থেকেই পড়ুয়া এবং চাকরিপ্রার্থীদের উস্কানি জোগানো হয় বলে অভিযোগ সেনার।

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানো এবং বিভ্রান্তি তৈরির অভিযোগে এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের গ্রেফতারির খবর মিলেছে। তথ্য যাচাইয়ের জন্য ফ্যাক্ট চেকেরও ব্যবস্থা করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তার পরই ভুয়ো খবরের উৎসস্থল হিসেবে চিহ্নিত করে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করা হল।

সেনায় নিয়োগের স্বল্পমেয়াদি প্রকল্প ‘অগ্নিপথ’ ঘিরে গত কয়েক দিন ধরে অশান্তি চলছে আসছে দেশের একাধিক রাজ্যে। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশদিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন, বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। ট্রেনে আগুন ধরানো থেকে রাস্তা অবরোধ, ভাঙচুর, কিছুই বাদ যায়নি।

আরও পড়ুন: Agnipath Scheme Protest Live: ‘অগ্নিপথ’ বিরোধিতায় কালও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

এমন পরিস্থিতিতে প্রকল্পে একাধিক রদবদল ঘটানো হয় কেন্দ্রের তরফে। বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে করা হয় ২৩ বছর। এ ছাড়াও অসম রাইফেলস-সহ একাধিক ক্ষেত্রে ‘অগ্নিবীর’দের জন্য সংরক্ষণের ব্যবস্থাও কার হয়। যদিও সেনা জানিয়েছে, বিক্ষোভের জেরে চাপের মুখে পড়ে নয়, আগে থেকেই ছাড় দেওয়ার কথা ভেবে রাখা হয়েছিল। তবে ছাড় দিলেও, প্রকল্প প্রত্যাহারের প্রশ্ন ওঠে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

লাগাতার বিক্ষোভের পর একাধিক পদক্ষেপ কেন্দ্রের

শুধু তাই নয়, বিগত কয়েক দিন ধরে বিক্ষোভ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায়, যে বা যাঁরা অংশ নিয়েছিলেন, কোনও ভাবেই তাঁদের কেন্দ্রীয় প্রকল্পের আওতায় নিয়োগ করা হবে না বলেও সেনার তরফে জানিয়ে দেওয়া হয়। চাকরির আবেদনপত্র জমা দেওয়ার সময়ই সেই মর্মে লিখিত দিতে হবে পরীক্ষার্থীদের। জানাতে হবে যে, এই ধরনের কোনও কাজে যুক্ত ছিলেন না তাঁরা। তার পর পুলিশ তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক করবে। তাতে সবকিছু ঠিক থাকলে তবেই ওই পরীক্ষার্থীকে নিয়োগের ব্যাপারে এগনো হবে বলে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
Abhijeet Dipke : 'অভিজিৎকে কোথায় নিয়ে গেছেন ?' দিল্লি পুলিশকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির
'অভিজিৎকে কোথায় নিয়ে গেছেন ?' দিল্লি পুলিশকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget