এক্সপ্লোর

Corona: হিমাচলে হঠাৎ দ্বিগুণ গতিতে বাড়ছে সংক্রমণ, তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত!

এর মধ্যে চিন্তা বৃদ্ধি হল হিমাচল প্রদেশে। যেখানে কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রকট হচ্ছে।

নিউদিল্লি: প্রায় পাঁচ মাস পর দেশে দৈনিক সংক্রমণ কমেছে রেকর্ড হারে। ১৪৭ দিন পর সর্বনিম্ন সংক্রমণ। কিন্তু এর মধ্যে চিন্তা বৃদ্ধি হল হিমাচল প্রদেশে। যেখানে কোভিডের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রকট হচ্ছে। গত কয়েকদিনে সে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে রেকর্ড হারে। ইতিমধ্যেই এই পরিস্থিতিকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী 'উদ্বেগের বিষয়' হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, গত ১০ থেকে ১২ দিনে রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্ত হয়েছে সে রাজ্যে। মুখ্যমন্ত্রীর কথায় হিমাচলে দৈনিক অ্যাক্টিভ কেস ৮৫০ থেকে ১৯০০-তে পৌঁছেছে। তিনি এও বলেন যে আসন্ন বিপর্যয় মোকাবিলা ও করোনা সংক্রমণে রাশ টানতে মঙ্গলবারই ক্যাবিনেট বৈঠক ডাকা হচ্ছে। সেখানে এই বিষয়ে কথা বলা হবে।

আসন্ন দিনে হিমাচল কী ধরনের সমস্যার মুখোমুখি হতে চলেছে তা এখনও বোঝা যাচ্ছে না বলেই তিনি জানিয়েছেন। এখনও পর্যন্ত সে রাজ্যে করোনা কোপে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৩৪ জনের। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছে ২ লক্ষ ২ হাজার ৩৯১ জন।

এদিকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে,  গত এক দিনে দেশে ২০ শতাংশের বেশি কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৮ হাজার ২০৪ জন। সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। কমল করোনায় একদিনে মৃত্যুর সংখ্যাও। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭। 

আজকের হিসেবে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ১ হাজার ৯০ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩২ লক্ষ ৭৬ হাজার ২১১।  মার্কিন যুক্তরাষ্ট্রে হু হু করে ফের বাড়ছে সংক্রমণ। চিনেও ডেল্টা প্রজাতির হানায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে করোনার 'এপিসেন্টার' রূপে খ্যাত উহানে। 

সেরা শিরোনাম

Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget