এক্সপ্লোর

India Coronavirus Cases : দেশে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা

Coronavirus Cases : গতকাল আক্রান্তের সংখ্য়া ছিল ২ লক্ষ ৫১ হাজার ২০৮...

নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। গতকাল এই সংখ্য়াটা ছিল ২ লক্ষ ৫১ হাজার ২০৮। তবে, বেড়েছে মৃতের সংখ্যা। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল ৬২৭। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫৭৩।

আরও পড়ুন ; দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, গতকালের তুলনায় ১২ শতাংশ কমল আক্রান্তর সংখ্যা

এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯। তার আগের দিন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩। অন্যদিকে শনিবারের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০,০৪,৩৩৩। দৈনিক পজিটিভিটির হার ১৩.৩৯ শতাংশ।

 

India Coronavirus Cases : দেশে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা

এদিকে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, এক-দু'মাস নয়, বরং বেশ কিছু লোকের মধ্যে ৭ মাসেরও বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে এই ভাইরাস। 

আন্তর্জাতিক গবেষকদের একটি দল আবিষ্কার করেছে যে, নভেল করোনা ভাইরাস কিছু মানুষের দেহে প্রায় ২৩২ দিন পর্যন্ত সক্রিয় অবস্থায় থাকতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ সাও পাওলো (ইউএসপি) এবং ব্রাজিলের অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন (ফিওক্রুজ) এর গবেষকরা ৩৮ জন ব্রাজিলিয়ান রোগীকে নিয়ে এই গবেষণা করেছেন। RT-PCR দ্বারা পরপর দু'বার বা তিনবার নেতিবাচক পরীক্ষা না হওয়া পর্যন্ত রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নালে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, ৩৮টি কেসের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলার দেহে ৭০ দিনেরও বেশি সময় ধরে ভাইরাসের ক্রমাগত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই রিপোর্টের লেখক, ম্যারিয়েলটন ডস পাসোস কুনহা বলেছেন, "এই ফলাফলের ভিত্তিতে, আমরা বলতে পারি যে SARS-CoV-2 তে সংক্রামিত প্রায় ৮ শতাংশ মানুষের শরীরে দুই মাসেরও বেশি সময় ধরে ভাইরাস থাকছে। অর্থাৎ তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে।" অর্থাৎ ছেড়েও ছাড়ছে না কোভিড। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget