এক্সপ্লোর

Coronavirus Delta Plus Variant: চিন্তা বাড়িয়ে দেশের তিন রাজ্যে মিলল করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের খোঁজ

মহারাষ্ট্র সরকার কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিল, ডেল্টা ভ্যারিয়্যান্টের হাত ধরেই হয়তো আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ।

নয়াদিল্লি : তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও একটু বাড়িয়ে ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। জানা যাচ্ছে, দেশের তিন রাজ্যে পাওয়া গিয়েছে অতি সংক্রামক করোনার এই নতুন প্রকারভেদের খোঁজ। গত ১৬ জুন মধ্যপ্রদেশে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত প্রথম কেসের খোঁজ সামনে এসেছিল। এবার কয়েকদিনের মধ্যেই কেরল জানালো সেখানে ৩ টি ও মহারাষ্ট্র জানিয়েছে সেখানে ২১টি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের আক্রান্তের খোঁজ মিলেছে।

১৬ জুন যখন ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রথম কেস ধরা পড়ে সেদিনই নীতি আয়োগের সদস্য  (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছিলেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের এক ধরণের রূপান্তরিত রূপ এটি। এই ভ্যারিয়্যান্টে নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালুর কথা জানানোর পাশাপাশি এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও জানিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দেশের বিভিন্ন প্রান্তে আনলক প্রক্রিয়া শুরুর সঙ্গে মানুষের নিয়ম মানতে ঢিলেমির প্রসঙ্গ তুলেই যে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

ইতিমধ্যেই ব্রিটেনে সম্পূর্ণ আনলক প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে ডেল্টা ভ্যারিয়্যান্টের হদিশ মেলার পরই। অনেক বিশেষজ্ঞের মতেই করোনার তৃতীয় ঢেউ বয়ে আনছে কোভিডের এই নতুন প্রকারভেদ। উল্লেখ্য, গত সপ্তাহেই মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হাত ধরেই সেখানে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। পাশাপাশি নাগরিকদের সতর্কও করে দেওয়া হয়েছিল, যে সতর্কবার্তা জানিয়ে।

অতি সংক্রামকের পাশাপাশি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে কোভিডের চেনা উপসর্গ সব সময় দেখা যাচ্ছে না, যা নিয়েই চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এমনিতেই গোটা দেশজুড়ে ক্রমশ কমছে করোনার সংক্রমণ। মঙ্গলবারই প্রায় তিন মাস পরে দেসে দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছে পঞ্চাশ হাজারেরও নীচে। কমছে মৃত্যুর সংখ্যাও। বর্তমান করোনাচিত্র নিয়ে যখন দেশজুড়ে স্বস্তির নিঃশ্বাস তখন কোভিডের নতুন প্রকারভেদ ডেল্টা প্লাস নিয়ে আশঙ্কার মেঘ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget