এক্সপ্লোর

Ambulance Price: ৪ কিমির অ্যাম্বুলেন্স ভাড়া ১০ হাজার! বিল পোস্ট করে আইপিএসের বার্তা 'গোটা বিশ্ব কিন্তু দেখছে'

মানুষের সাহায্যে এগিয়ে আসা অসংখ্য মানুষ যেমন করোনার বিরুদ্ধে যুদ্ধে শক্তি জোগাচ্ছেন গোটা দেশকে। তেমনই কিছু অসাধু কারবারী সুযোগকে কাজে লাগাচ্ছেন।

নয়াদিল্লি : রাস্তায় টোকেন নিয়ে রাখা মৃতদেহের সারি। প্রিয়জনের মৃতদেহে আগুন দিতে কোথাও কোথাও লেগে যাচ্ছে কুড়ি ঘণ্টারও বেশি। ছবিটা অন্য কোথার নয়, খোদ দেশের রাজধানীর। এই মুহূর্তে নয়াদিল্লির ছবিটা মৃত্যুনগরীর থেকে কম কিছু নয়। এর মাঝেই চলছে প্রিয়জনের প্রাণরক্ষার মরিয়া চেষ্টা। আর সেই সুযোগেরই দুর্ব্যবহার করছেন কিছু অসাধু কারবারী।

করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণের ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে সেখানে। সংক্রমণ, মৃত্যু থামার কোনও লক্ষ্মণই নেই। এর মাঝে মারণ ভাইরাস আক্রান্ত প্রিয়জনকে বাঁচানোর মরিয়া চেষ্টার মাঝে কিছু অসাধু ব্যক্তির পাল্লায় গুণতে হচ্ছে মোটা মাশুল। মাত্র ৪ কিলোমিটার রাস্তা রোগীকে নিয়ে ঘোরার জন্য অ্যাম্বুলেন্স হেঁকেছে ১০ হাজার টাকা। বাধ্য হয়েই প্রিয়জনের প্রাণের তাগিদে তাই দিতে বাধ্য হয়েছেন একজন।

কিন্তু বর্তমান সোশ্যাল মাধ্যমের জগতে লুকিয়ে থাকে না কিছুই। আর্ত তাঁর গোটা ঘটনা ব্যক্ত করেছিলেন সোশ্যাল প্ল্যাটফর্মে। আর যা নজরে পড়ে দিল্লি পুলিশের। এক আইপিএস গোটা ঘটনা খতিয়ে দেখে সেই অ্যাম্বুলেন্সের বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করে তাঁর বার্তায় লিখেছেন, 'গোটা বিশ্ব কিন্তু দেখছে।'

মানুষের সাহায্যে এগিয়ে আসা অসংখ্য মানুষ যেমন করোনার বিরুদ্ধে যুদ্ধে শক্তি জোগাচ্ছেন গোটা দেশকে। তেমনই কিছু অসাধু কারবারী সুযোগকে কাজে লাগাচ্ছেন। তেমনই ঘটনার বিষয়টা সবাইকে জানিয়ে আইপিএস অরুন বোথরা পোস্ট করেছেন সেই অ্যাম্বুলেন্সের বিল। সঙ্গে তিনি লিখেছেন, '৪ কিলোমিটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা। আজ গোটা বিশ্ব কিন্তু আমাদের দেখছে। শুধু আমাদের ধ্বংসের ছবি নয় সঙ্গে মানবিকতাহীনতার এই কদর্য রূপ।' 

সাধারণ সময়ে দিল্লিতে প্রথম ৫ কিলোমিটার যাত্রাপথের জন্য ৫০০ টাকা ধার্য করে অ্যাম্বুলেন্স। তারপর প্রত্যেক কিলোমিটার বাড়ার সঙ্গে সঙ্গে ৫০ থেকে ৬০ টাকা করে যোগ হতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে অসহায় মানুষকে এভাবে 'লুট' করার বিরুদ্ধে কার্যত গর্জে উঠেছেন নেট নাগরিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget