এক্সপ্লোর

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট

India's Got Latent: শুধু সময় নন, আরও যে চারজনের নামে এই অভিযোগে FIR দায়ের হয়েছিল, সেগুলি থেকেও ওই চারজনকে অব্যাহতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

Samay Raina: দেশের সর্বোচ্চ আদালতে বড় স্বস্তি সময় রায়নার। India's Got Latent - এই ইউটিউব শো- তে বিশেষভাবে সক্ষমদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জেরে এফআইআর দায়ের হয়েছিল স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার বিরুদ্ধে। সেই সব FIR থেকে সময় রায়নাকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু সময় নন, আরও যে চারজনের নামে ওই একই অভিযোগে FIR দায়ের হয়েছিল, সেগুলি থেকেও ওই চারজনকে অব্যাহতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না তাঁর ইউটিউব শো India's Got Latent- এ বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিশেষভাবে সক্ষমদের নিয়ে এভাবে আপত্তিজনক মন্তব্য করায় সময় রায়ন-সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেইসব মামলা থেকেই সময় রায়না, বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর এবং নিশান্ত জগদীশ তানওয়ারকে অব্যাহতি দিয়েছে সুপ্রিম কোর্ট। SMA Cure Foundation নামের একটি সংস্থা যারা Spinal Muscular Atrophy কিংবা অন্যান্য বিরল রোগে যাঁরা আক্রান্ত তাঁদের নিয়ে কাজ করে, তারাই এই ৫ কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। 

নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির 

শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং জে ভি মোহন- এর বেঞ্চ এই ৫ স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে এফআইআর থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে বিশেষভাবে সক্ষমদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য সময় রায়নাকে তিরস্কার করেছিল দেশের সর্বোচ্চ আদালত। এর পাশাপাশি বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য গঠনমূলক কাজ করার নির্দেশ দেওয়া হয় তাঁকে। সেই সঙ্গে তাঁদের জন্য তহবিল সংগ্রহের নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশের পর ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন সময় রায়না। বিশেষভাবে সক্ষমদের জন্য দাবা টুর্নামেন্টের আয়োজন করেছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিরল রোগে আক্রান্তদের ব্যাপারে সমাজে যাতে অন্যান্যরাও ভাবনাচিন্তা করেন, সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। মানুষকে সচেতন করার ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করেছেন। সময় রায়না আদালতের নির্দেশ মেনে ইতিবাচক চেষ্টা করেছেন, আর তাই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটাই জানানো হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের তরফে। সুপ্রিম কোর্টের বেঞ্চ এও জানিয়েছে যে, সময় রায়না এবং বাকিরা যথেষ্টই উজ্জ্বল ভবিষ্যৎ সম্পন্ন তরুণ-তরুণী। সঠিক দিশায় কাজ করলে সমাজের জন্য ইতিবাচক ফলই নিয়ে আসবেন তাঁরা। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget