এক্সপ্লোর

Nashik Hospital Oxygen Leak: অক্সিজেন ট্যাঙ্কার লিক করে নাসিকের হাসপাতালে ২২ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন ট্যাঙ্কার লিক করে নাসিকের হাসপাতালে ২২ করোনা রোগীর মৃত্যু

মুম্বই : মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে ট্যাঙ্কার ভর্তি করার সময় অক্সিজেন লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয় । আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। 


সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, অক্সিজেনের একটি ট্যাঙ্কার লিক করে ভয়ঙ্কর দুর্ঘটনাটি  ঘটে নাসিকের হাসপাতালে । হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছান । ইতিমধ্যেই ওই হাসপাতাল থেকে ২0 জনের বেশি করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।

এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিংগানে জানিয়েছেন, '' এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা  । প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ঘটনাটি কীভাবে ঘটল আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি । ঘটনার তদন্ত হবে । যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকে ছাড়া হবে না । ''

 

 

শেষ পাওয়া তথ্য অনুসারে, ভেন্টিলেটরে ছিলেন মৃত ২২ জন করোনা আক্রান্ত । নাসিকের ওই কোভিড হাসপাতালের  ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  জেলাশাসক সুরজ মান্ধারে জানিয়েছেন করোনা আক্রান্ত অনেকেই ছিলেন ভেন্টিলেশনে । তাদের অক্সিজেন চলছিল। 

ভিডিওতে দেখা গেছে,  লিক করে চারিদিকে ছড়িয়ে পড়ছে সাদা গ্যাস ।করোনা আক্রান্ত যেসব রোগীরা হাসপাতালে ভর্তি, তাঁদের বাঁচানোর জন্য ছোটাছুটি করছেন বাড়ির লোকেরা। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে । স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখনও  পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যাঁরা ভেন্টিলেটরে ছিলেন তাঁরাই অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন । তদন্ত শেষে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করব।''

এই ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক । করোনা আক্রান্তদের পরিবারের লোকেরা আতঙ্কিত, বিপর্যস্ত । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। নানাভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে । ওই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতর থেকে এক আধিকারিক জানিয়েছেন,  এই ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে । ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget