এক্সপ্লোর

Delhi on Coronavirus: অক্সিজেনের গাড়ি আটকাচ্ছে উত্তরপ্রদেশ-হরিয়ানা, স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিল্লির

রাজধানীর অক্সিজেন সঙ্কটের দিকে তাকালে দেখা যাবে, সরকারি হাসপাতালেই সিলিন্ডারের অভাব। দিল্লির রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই মাত্র ২.৫ ঘণ্টার অক্সিজেন রয়েছে। প্রতিদিন এই হাসপাতালে ৫-৬ টন অক্সিজেন প্রয়োজন হয়। বর্তমানে সেখানে ৯০০ রোগী রয়েছেন। একই পরিস্থিতি দিল্লির অন্যান্য হাসপাতালের।

নয়াদিল্লি: দিল্লিতে অক্সিজেনের অভাবের জন্য এবার উত্তরপ্রদেশ, হরিয়ানার পুলিশ প্রশাসনকে দায়ী করল দিল্লি। রাজধানীর কোভিড পরিস্থিতি শোধরাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। চিঠিতে কী বললেন আম আদমি পার্টির 'সেকেন্ড ইন কমান্ড'?

রাজধানীর করোনা পরিস্থিতি বলছে, একদিনে দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪,৩৬৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২২৯ জন। আক্রান্তের সংখ্যায় বিগত দিনের তুলনায় পরিস্থিতি শুধরেছে রাজধানীর। মঙ্গলবার দিল্লিতে কোভিড রোগীর সংখ্যা ছিল ২৮,৩৯৫
জন। সেদিন করোনা পরীক্ষা হয়েছিল ৭৮,৭৬৮ জনের। যার মধ্যে ৪৫,০৮৮ জনের 'আরটিপিসিআর' পরীক্ষা হয়েছিল। যাতে দেখা গিয়েছে, দিল্লিতে এখনও পজিটিভিটি রেট ৩১.২৮ শতাংশ। যা চিন্তায় রেখেছে অরবিন্দ কেজরীবালের সরকারকে।

করোনা রোগীর সংখ্যা বাড়ায় ব্যাপক চাহিদা বেড়েছে অক্সিজেনের। রাজ্যে করোনা রুখতে সম্প্রতি সিনিয়র আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন সিসোদিয়া। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দ্রুত হাসপাতালে বেডের ব্যবস্থা করার কথা বলছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। ভিডিওতে শোনা যাচ্ছে, এক আধিকারিককে সিসোদিয়া বলছেন, ''জরুরি ভিত্তিতে হাসপাতালে বেডের ব্যবস্থা করুন। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করে বেডের অনুমিত চান। এবার কেউ কিছু বললে সেই অনুমতিপত্র তাঁকে দেখান। এখন যা পরিস্থিতি তাতে সব দফতরের নিয়ম মেনে কাজ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের এখন একদিনের মধ্যে সব কাজ করতে হবে।''

এবার একধাপ এগিয়ে রাজ্যে অক্সিজেন পরিস্থিতির জন্য ইউপি ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের সিনিয়র আধিকারিকদের দায়ী করলেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সিসোদিয়া বলেছেন, ''উত্তরপ্রদেশ ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের সিনিয়র আধিকারিকরা অক্সিজেনের গাড়ি আটকাচ্ছেন। যার ফলে দিল্লির হাসপাতালে অক্সিজেন সময়মতো পৌঁছচ্ছে না।''

রাজধানীর অক্সিজেন সঙ্কটের দিকে তাকালে দেখা যাবে, সরকারি হাসপাতালেই সিলিন্ডারের অভাব। দিল্লির রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই মাত্র ২.৫ ঘণ্টার অক্সিজেন রয়েছে। প্রতিদিন এই হাসপাতালে ৫-৬ টন অক্সিজেন প্রয়োজন হয়। বর্তমানে সেখানে ৯০০ রোগী রয়েছেন। একই পরিস্থিতি দিল্লির অন্যান্য হাসপাতালের।

এদিকে অক্সিজেন নিয়ে দিল্লি বনাম কেন্দ্রীয় সরকারের লড়াই দিল্লি হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছে। সেখানে রাজধানীর হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব নিয়ে উত্তর দিয়েছে কেন্দ্র। হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বলেছেন, ''দিল্লির অক্সিজেন সঙ্কটকে 'সেনসেশনালাইজ' করার সময় এটা নয়। দিল্লি সরকার যেসব হাসাপাতালে অক্সিজেনের অভাব তৈরি হয়েছে তার তালিকা দিক। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আমরাও বিষয়টি নিয়ে চিন্তিত। যদি কেবল রিপোর্টিংয়ের জন্য দিল্লি এই ধরনের কাজ করতে চায়, তাহলে আমাদের কিছু বলার নেই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget