এক্সপ্লোর

Covaxin Update: ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য নিরাপদ কোভ্য়াক্সিন, দাবি ভারত বায়োটেকের

Covaxin Update: নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। তাতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

হায়দরাবাদ: করোনার বিরুদ্ধে  ছোটদের টিকাকরণে (COVID Vaccine) তাদের টিকাকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। এ বার ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্যও তাদের তৈরি কোভ্যাক্সিন (COVAXIN) টিকা নিরাপদ বলে দাবি করল ভারত বায়োটেক (Bharat Biotech)। তাদের দাবি, ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন নিরাপদ, সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পক্ষে সহায়ক।

নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। তাতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যেই বৃহস্পতিবার ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর টিকার পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের ফলাফল প্রকাশ করেছে তারা।

পরীক্ষার ফলাফলের সঙ্গে এ দিন লিখিত বিবৃতিও প্রকাশ করে ভারত বায়োটেক। তাতে বলা হয়েছে, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই পরীক্ষা চালানো হয়। তাতে ২ থেকে ১৮ বছর বয়সিদের শরীরে কোভ্যাক্সিন শুধু নিরাপদ বলেই প্রমাণিত হয়নি, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পক্ষে সহায়ক এবং সহিষ্ণু বলেই প্রমাণিত হয়েছে।

পরীক্ষার ফলাফল অক্টোবর মাসেই নিয়ন্ত্রক সংস্থা (Drugs Controller General of India/DGCI)-এর কাছে জমা দেওয়া হয়। তার পর জরুরি পরিস্থিতিতে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণে অনুমোদন পায় ভারত বায়োটেক। তাদের দাবি, পরীক্ষা চলাকালীন, টিকা প্রয়োগে কারও শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি।

তবে ভারতে আপাতত ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরই টিকাকরণ শুরু হচ্ছে। ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া হবে তাদের। তার জন্য ১ জানুয়ারি থেকে কো-উইন (CO-Win) অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। পোর্টালে গিয়ে নিজেদের পরিচয় পত্র দিয়ে নাম তুলতে হবে ছোটদের। আধার কার্ড না থাকলে দশম শ্রেণির পরিচয়পত্র ব্যবহার করা যাবে।

তবে ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হতে চললেও, তার চেয়ে কম বয়সি ছেলেমেয়েদের টিকা দেওয়া নিয়ে এখনও কিছু খোলসা করেনি কেন্দ্র। 

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget