এক্সপ্লোর

Covid Vaccination For Children: ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ, ঘোষণা প্রধানমন্ত্রীর

PM Narendra Modi: ১৫ থেকে ১৮ বয়সিদের জন্য ভারতে ভ্যাকসিন শুরু হতে চলেছে। স্বাস্থ্যকর্মী এবং করোনাযোদ্ধাদের প্রিকশন ডোজ দেওয়া হবে, জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

নয়াদিল্লি: ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। আজ জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। ১০ জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে। 

‘বিশ্বের অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। ভারতেও বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত। ওমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকবেন। এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে এই মুহূর্তে ১৮ লক্ষ আইসোলেশন বেড আছে। ১ লক্ষ ৪০ হাজার আইসিইউ বেড আছে দেশে। সবাইকে কোভিড বিধি মানতে হবে। ৬১ শতাংশের বেশি ভারতবাসী ভ্যাকসিনের ডাবল ডোজ পেয়েছেন। ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক ভারতবাসী প্রথম ডোজ পেয়েছেন। দেশে খুব দ্রুত ন্যাজাল ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন আসবে। গত ১১ মাস ধরে ভারতে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চলছে। করোনা কিন্তু এখনও যায়নি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে চিকিৎসক কুণাল সরকার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখনও বিজ্ঞানের দাঁড়িপাল্লায় মেপে বলতে পারব না, বাচ্চাদের ভ্যাকসিনেশনের কতটা বাড়তি সুবিধা পাওয়া যায়, কিন্তু এটুকু আমরা বিশ্বাস রাখছি, অতিমারীর শেষপর্বে আমরা চাইছি, স্কুল-কলেজ খুলুক। বাবা-মায়েরাও আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীলভাবে স্কুলে ফিরিয়ে দিক। সবমিলিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশন প্রয়োজনীয় ছিল। স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্বদের জন্য প্রধানমন্ত্রী যে বুস্টার ডোজের কথা বললেন, তাতে প্রশ্ন থেকে যাচ্ছে, কোন ভ্যাকসিন দেওয়া হবে। কারণ, ভারতে কোভিশিল্ডের সাপ্লাই যথেষ্ট আছে। কোভ্যাকসিনের সাপ্লাই সত্যিই বেড়েছে কি না আমরা জানি না। তাহলে আমাদের যদি বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যদি শুধু কোভ্যাকসিনের উপর নির্ভর করতে হয়, তাহলে প্রশ্ন উঠবে, আমাদের হাতে যথেষ্ট কোভ্যাকসিন আছে কি না। যাই হোক, আমরা দুটো ঘোষণাকেই স্বাগত জানাচ্ছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget