এক্সপ্লোর

Assam flood situation worsens: চার দিকে জল, অসমে মৃত বেড়ে ১১৮

Assam flood situation: জল না কমলেও মৃত বেড়েই চলেছে অসমে । শনিবার তা ১১৮-য় পৌঁছে যায়। এদিকে কাছাড় জেলার শিলচর শহর এখনও জলের তলায়। ছদিন পরও পরিস্থিতি একচুলও উন্নতি হয়নি সেখানে।

গুয়াহাটি: জল না কমলেও মৃতের তালিকা বেড়েই চলেছে অসমে (assam)। শনিবার তা ১১৮-য় পৌঁছে যায়। এদিকে কাছাড় জেলার শিলচর (silchar) শহর এখনও জলের তলায়(flood)। ছদিন পরও পরিস্থিতি একচুলও উন্নতি হয়নি সেখানে।  
সরকারি হিসেব অনুযায়ী, বন্য়া ও ধসের জেরে গত এক দিনে আরও দশ জনের প্রাণ গিয়েছে। মৃতেরা বরপেটা, ধুবরি, করিমগঞ্জ এবং উদলগিরি জেলার বাসিন্দা। প্রাণহানির তালিকায় রয়েছে কাছাড় ও মরিগাঁও-র নামও। শেষ ২৪ ঘণ্টায় আরও ৩১২ টি বাড়ি ভেঙে পড়েছে। সব মিলিয়ে চার দিকে শুধু ধ্বংসের ছবি। 

কোথায় কী অবস্থা: 
তবে সামান্য আশার আলো দেখাচ্ছে অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের পরিসংখ্য়ান। সার্বিক ভাবে গত দিনের তুলনায় বন্যাবিপর্যস্ত বাসিন্দার সংখ্যা কমেছে। শুক্রবার পর্যন্ত ৩০ জেলার প্রায় ৪৫ লক্ষ ৩৪ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। শনিবারই সংখ্যাটা কমে দাঁড়ায় ৩৩ লক্ষ ৩ হাজারে। অসম বন্যা বিপর্যয় মোকাবিলা দফতরের ব্যাখ্যা, কয়েকটি নদীর জলস্তর সামান্য হলেও কমেছে। অন্তত ধুবরিতে ব্রহ্মপুত্রের মতিগতি দেখে সেরকমই আন্দাজ বিশেষজ্ঞদের। সে জন্যই কিছু জেলা সামান্য স্বস্তিতে। তবে নগাঁও জেলার মতো অংশই বেশি। এখানকার কোপিলি নদীর জলস্তর এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। শোচনীয় অবস্থা কাছাড়েরও। খাদ্য়সামগ্রী, পরিস্রুত পানীয় জল ও ওষুধের আকালে ভুগছেন শিলচরের প্রায় ৩ লক্ষ মানুষ।  

উদ্ধারে হাত সেনা, বায়ুসেনার:
দুর্গতদের উদ্ধারে লাগাতার কাজ করেছে কাছাড় জেলা প্রশাসন। পাল্লা দিয়ে জারি ত্রাণের কাজ। প্যাকেটবন্দি খাবার, পানীয় জলের বোতল ও অন্য়ান্য জরুরি সামগ্রী যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বায়ুসেনা। পুরো প্রক্রিয়ায় হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। নেমেছে সেনা। 
চারদিক জল থৈ থৈ অসমে ভরসার হাত অনেকগুলো। দুর্গত বাসিন্দাদের কাছে আশার কথা বলতে এটুকুই। 

আরও পড়ুন: দেশে আজও ১৬ হাজার ছুঁইছুঁই করোনা সংক্রমণ, বাংলাতেও করোনাগ্রাফে লাফ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget