এক্সপ্লোর

Delhi Air Quality: ২৪ ঘণ্টায় ফের পতন সূচকে, সাত সকালেই ‘মারাত্মক’ দিল্লির বাতাস

Delhi Air Quality: সকাল সাড়ে ৬টার হিসেব অনুযায়ী, দিল্লির বাতাস শ্বাস নেওয়ার পক্ষে উপযুক্ত নয় বলে জানাল সিস্টেম এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সফর)।

নয়াদিল্লি:  রাজধানীতে বাতাসের গুণমান (Delhi Air Quality/AQI) একধাক্কায় ফের নেমে এল অনেকটাই। ২৪ ঘণ্টা আগেও দিল্লিতে বাতাসের গুণমান যেখানে ৩৮৭ ছিল। শুক্রবার সকালে তা ৪২৫-এ এসে ঠেকল। ফলে শ্বাস নেওয়ার ক্ষেত্রে দিল্লির বাতাস ফের মারাত্মক হয়ে উঠল। সকাল সাড়ে ৬টার হিসেব অনুযায়ী, দিল্লির বাতাস শ্বাস নেওয়ার পক্ষে উপযুক্ত নয় বলে জানাল সিস্টেম এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সফর)। তাপমাত্রার পারদ পতন এবং বায়ু চলাচলে বাধা, এই দুইয়ের জেরেই দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

সরকারি হিসেব অনুযায়ী, বাতাসের গুণমান ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে, তা স্বাস্থ্যের পক্ষে উত্তম। ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে সন্তোষজনক। বাতাসের গুণমান ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে তা মোটামুটি অবস্থায় চলে আসে। কিন্তু সূচক ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে ক্ষতিকর, ৪০০-র মধ্যে থাকলে অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে মারাত্মক বলে বিবেচিত হয়।

সেই নিরিখে দিল্লির বাতাস স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। এ দিন সকালে দিল্লি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান ৫২৯-এ এসে ঠেকে।  পুসা, লোধি রোড, মথুরা রোড, আইআইটি দিল্লি এবং ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ সংলগ্ন এলাকায় তা নেমে আসে যথাক্রমে ৪২১, ৩৯৯, ৫২০, ৩৭৭ এবং ৩৮৫-তে।

আরও পড়ুন: Kanya Sumangla Yojana: ১৫,০০০টাকা আসবে অ্যাকাউন্টে, বাড়িতে কন্যা থাকলেই সুখবর !

শুধু রাজধানীই নয়, তার সংলগ্ন নয়ডা এবং গুরুগ্রামের অবস্থাও তথৈবচ। শুক্রবার সকালে নয়ডার বাতাসের গুণমান ৫৭০-এ রয়েছে। গুরুগ্রামে তা ৩৭৫।
এর আগে, বৃহস্পতিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানান, গ্রিন দিল্লি আবেদনপত্রের মাধ্যবে দূষণ নিয়ে ৩৪ হাজার অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে। এর মধ্যে ৩২ হাজার অভিযোগের সুরাহা হয়েছে। দিল্লির ১১টি জেলায় রাত্রিকালীন টহল শুরু হয়েছে, যাতে নির্মাণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের উপর নজরদারি চালানো যায়। কিন্তু তা সত্ত্বেও দিল্লির বাতাসে বিষক্রিয়া ঠেকানো যাচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget