এক্সপ্লোর

Congress President Election : সরে দাঁড়ালেন দিগ্বিজয়, কংগ্রেস সভাপতি হওয়ার লড়াইয়ে এবার গাঁধী-পরিবারের পছন্দের খাড়গে

Ashok Gehlo to Propose : সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গের নাম মনোনয়নের জন্য প্রস্তাব করবেন অশোক গহলৌত।

নয়া দিল্লি : অশোক গহলৌতের (Ashok Gehlot) পথে এবার দিগ্বিজয় সিংও (Digvijay Singh)। কংগ্রেস সভাপতি (Congress President Election) হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন এই বর্ষীয়ান রাজনীতিক। এর পাশাপাশি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) সমর্থনের কথাও জানিয়ে দিলেন। অর্থাৎ, দলের পরবর্তী সভাপতি নির্বাচনের দৌড়ে ঢুকে পড়লেন গাঁধী-পরিবারের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খাড়গে। এমনই খবর সূত্রের। এর জেরে দ্বিমুখী এই লড়াইয়ে তিনি মুখোমুখি হতে চলেছেন দলের অপর এক বর্ষীয়ান নেতা শশী তারুরের (Shashi Tharoor)।

কোন পথে দৌড়ে খাড়গে ?

সূত্রের খবর, কংগ্রেস সভাপতি নির্বাচনে গাঁধীরা নিরপেক্ষ থাকার কথা ঘোষণা করলেও, দলের শীর্ষ নেতৃত্বের গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল খাড়গেকে জানিয়ে দেন যে, নেতৃত্ব চাইছেন তিনি প্রার্থী হন। রাজস্থান সঙ্কটের জেরে গতকালই অশোক গহলৌত সভাপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এরই মধ্যে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দিগ্বিজয় সিং। কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। কিন্তু, শীর্ষ নেতৃত্বের মনোভাবের আভাস পর খাড়গের সঙ্গে দেখা করেন তিনি।

পরে আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, খাড়গেজি আমার সিনিয়র। গতকাল আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম। তাঁকে জানিয়েছিলাম, তিনি যদি মনোনয়ন জমা দেন তাহলে তিনি আর মনোনয়ন জমা করবেন না। উনি (মল্লিকার্জুন খাড়গে) মনোনয়ন জমা করবেন না বলে জানান। পরে সাংবাদিকদের মারফত জানতে পারি যে, উনিও একজন প্রার্থী।

তিনি আরও বলেন, "সারাজীবন কংগ্রেসের জন্য কাজ করেছি। তা-ই করে যাব। তিনটি বিষয়ে আমি কখনো আপোস করি না- দলিত, আদিবাসী ও গরিবদের পাশে দাঁড়ানো, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের বিরুদ্ধে লড়াই করা এবং কংগ্রেস ও নেহরু-গাঁধী পরিবারের প্রতি আমার অঙ্গীকার।"

এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব জানার পর, কংগ্রেসের 'এক ব্যক্তি, এক পদ' নীতি মেনে রাজ্যসভায় বিরোধী দলনেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গে পদত্যাগ করতে পারেন বলে খবর সূত্রের। সভাপতি পদে তাঁর নাম মনোনয়নের জন্য নাম প্রস্তাব করবেন অশোক গহলৌত।

আরও পড়ুন ; "বিরোধী নয়, সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা", দিগ্বিজয়কে স্বাগত তারুরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget