এক্সপ্লোর

Sanjay Raut: সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি-র হানা

ED on Sanjay Raut: সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বাড়িতে ইডি-র হানা ।জমি-দুর্নীতির অভিযোগে উদ্ধব-ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদ।

 নয়া দিল্লিঃ সাতসকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের (Sanjay Raut) বাড়িতে ইডি-র হানা (ED)। সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ ইডি-র। জমি-দুর্নীতির অভিযোগে উদ্ধব-ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদ। একই অভিযোগে আগেও সঞ্জয়কে তলব করে এবং জিজ্ঞাসাবাদ করে ইডি।   

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছিল। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানায়, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী। এরপরেই আজ সাতসকালে সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাতে উপস্থিত ইডি অধিকারিকরা। এদিকে সঞ্জয় রাউতের বাড়ি সামনে উপস্থিত হয়েছেন তার সমর্থকরা।

আরও পড়ুন, পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ 

সকালেই সিআরপিএফ জওয়ানদের নিয়ে মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে যান ইডি আধিকারিকরা

এদিন সকালেই সিআরপিএফ জওয়ানদের নিয়ে মুম্বইয়ে সঞ্জয় রাউতের বাড়িতে যান ইডি আধিকারিকরা। প্রায় ১ ঘন্টার উপরে সঞ্জয় রাউতের বাড়িতে রয়েছেন। সূত্রের খবর, বাড়ি থেকে ইডি দফতরে সঞ্জয় রাউতকে ইডি দফতরে নিয়ে যাওয়া হতে পারে। এদিন পুরো প্রস্তুতি নিয়েই এসেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য ২০০২ সালে মুম্বইয়ের একটি হাউজিং কমপ্লেক্সে বিপুল অর্থ তছরুপের অভিযোগ ওঠে। এই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ ওঠে সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সহকারী প্রবীণ রাউতের বিরুদ্ধে। ওই মামলাতেই নাম জড়িয়ে পড়ে শিবসেনা সাংসদের। এর আগে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকেও জেরা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
'তোলা না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি', 'সেবাশ্রয়'- এর নামে 'তোলাবাজি'-র অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget