এক্সপ্লোর

Jignesh Mevani Second Case: জামিন পাওয়া মাত্র ফের গ্রেফতার জিগনেশ, এ বার নিগ্রহ, শ্লীলতাহানির অভিযোগ

Jignesh Mevani Second Case: মহিলা কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে জিগনেশের বিরুদ্ধে অশ্লীল আচরণ এবং ভাষার প্রয়োগ, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে অসম পুলিশ।

কোকরাঝর: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট মামলায় জামিন পেলেও, আপাতত ঘরে ফেরা হল না গুজরাতের (Gujarat MLA) নির্দল বিধায়ক জিগনেশ মেবানির (Jignesh Mevani)। বরং অন্য গুরুতর মামলায় তাঁকে ফের গ্রেফতার করল অসম পুলিশ (Assam Police)। এ বার তাঁর বিরুদ্ধে শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ আনা হয়েছে। অসম পুলিশেরই এক মহিলা কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে নতুন করে মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অন্য মামলায় ফের গ্রেফতার জিগনেশ

গুয়াহাটি বিমানবন্দর হয়ে কোকরাঝড় নিয়ে আসার পথে জিগনেশ ওই মহিলা কনস্টেবলের সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। ২১ এপ্রিল বরপেটা রোড থানায় জিগনেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা কনস্টেবল। তাঁর অভিযোগ, গাড়িতে জিগনেশ অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাঁক, অশালীন অঙ্গভঙ্গি করেন তাঁকে দেখে এবং ধাক্কা দিয়ে ফেল বসার আসনে তাঁকে চেপে ধরেন।

ওই মহিলা কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে জিগনেশের বিরুদ্ধে অশ্লীল আচরণ এবং ভাষার প্রয়োগ, ইচ্ছাকৃত ভাবে আঘাত হানা, সরকারি কর্মীকে নিবৃত্ত করতে অপরাধমূলক ভাবে বলপ্রয়োগ এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে অসম পুলিশ। সোমবার টুইট মামলায় জামিন পাওয়ার পরই তাই পুনরায় জিগনেশকে গ্রেফতার করা হয়, যদিও গ্রেফতারির সময় জিগনেশের বিরুদ্ধে অভিযোগ খোলসা করা হয়নি।

আরও পড়ুন: v

গত বৃহস্পতিবার গুজরাতের পালনপুরের সার্কিট হাউস থেকে জিগনেশকে গ্রেফতার করে অসম পুলিশ। একের পর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনায় সম্প্রতি নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করে টুইট করেছিলেন জিগনেশ। তাতে মোদিকে গডসে ভক্ত বলেও উল্লেখ করেছিলেন। তার জেরে অসমের এক বিজেপি কর্মী জিগনেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাতেই গুজরাতে গিয়ে তাঁকে কার্যত অসমে তুলে নিয়ে যায় রাজ্যের পুলিশ। তাতে জামিন পেলেও, অন্য মামলায় ফের তাঁকে গ্রেফতার করা হল।

প্রতিহিংসার রাজনীতির অভিযোগ জিগনেশের

যদিও জিগনেশের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ভুয়ো এবং ভিত্তিহীন মামলা সাজিয়ে হেনস্থা করা হচ্ছে তাঁকে। বিজেপি (BJP) এবং রাষ্ট্রীয় স্বয়ম (RSS) সেবক সঙ্ঘ (RSS) তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ জিগনেশের। জিগনেশের দাবি, তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। রোহিত ভেমুলা থেকে চন্দ্রশেখর আজাদ হয়ে এ বার তাঁর উপর নজর পড়েছে গেরুয়া শিবিরের। জিগনেশকে দ্বিতীয় বার গ্রেফতার করা নিয়ে মুখ খুলেছেন তাঁর আইনজীবী অংশুমান বরাও। তিন দিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চললেো, তখন কেন বরপেটার মামলাটিক উল্লেখ পাওয়া গেল না, প্রশ্ন তুলেছেন তিনি।

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget