এক্সপ্লোর

Startup India: স্টার্টআপ থেকেই জোগান অক্সিজেনের, বেকারত্ব ঘোচাতে যেতে হবে আরও অনেক দূর

Employment Rate: তথ্য এবং প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের রোজগারের ব্যবস্থা করতে সক্ষম।

গিরীশ কে নায়ার, ত্রিথেশ নন্দন, নয়াদিল্লি: অর্থনৈতিক সঙ্কট থেকে অতিমারির ধাক্কা, ২০১৬ থেকে দেশে বেকারত্বের হার (Unemployment Rate) লাগাতার ৫ শতাংশের নীচে রয়েছে। সেই আবহে কর্মহীনদের অক্সিজেন জোগাচ্ছে স্টার্টআপ সংস্থাগুলি (Startups)। বাজারমূল্য ১০০ কোটি ডলারের বেশি, চলতি বছরের মে মাসে ভারতে এমন ইউনিকর্ন স্টার্টআপের সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে। ২০১৬-র ১৬ জানুয়ারি দেশে ‘স্টার্টআপ ইন্ডিয়া’  প্রকল্পের  আনুষ্ঠানিক সূচনার পর থেকে এখনও পর্যন্ত এই সব সংস্থাগুলিদেশ জুড়ে ৭ লক্ষের বেশি মানুষের রোজগারের সংস্থান করেছে।

বেকারত্ব ঘোটাতে ভরসা স্টার্টআপ!

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি সংস্থা (Centre for Monitoring Indian Economy/CMIE) প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে বেকারত্বের হার ৭.৩ শতাংশ। অর্থাৎ দেশের কর্ম সক্ষম নাগরিকদের ৭.৩ শতাংশই বেকার, ২০১৭ সালে যা ছিল ৫.৫১ শতাংশ। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে তা ৫.৪১, ৫.৩৩ এবং ৫.২৩ শতাংশ ছিল। যতটুকু উন্নতি লক্ষ্য করা গিয়েছে, তা স্টার্টআপ সংস্থাগুলির দৌলতেই সম্ভব হয়েছে বলে দাবি CMIE-র। আবার ২০২০-তে বেকারত্বের হার ছিল ৭.১১ শতাংশ হওয়াকে অতিমারি এবং অর্থনৈতিক সঙ্কটের ধাক্কা বলেই মনে করা হচ্ছে, এই মুহূর্তেও যা বজায় রয়েছে।

Small Industries Development Bank of India (SIDBI)-র অধীনে ২০১৬ সালে স্টার্টআপ খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, যাতে ব্যবসার প্রয়োজনে সরকারের থেকে ঋণ গ্রহণে সুবিধা হয় স্টার্টআপ সংস্থার মালিকদের। এই মুহূর্তে স্টার্টআপ সংস্থার সংখ্যার নিরিখে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ২০১৬ সালের পর থেকে এখনও পর্যন্ত দেশে ৬৯ হাজার ৮৯৫টি স্টার্টআপ সক্রিয় রয়েছে। সবমিলিয়ে ৭ লক্ষ ৭ হাজার ৫০৮ নাগরিকের রোজগারের ব্যবস্থা করে দিয়েছে এই সংস্থাগুলি। অর্থাৎ বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ৩০টি নতুন স্টার্টআপ তৈরি হয়। সরকারের খাতায় নথিভুক্ত প্রত্যেক স্টার্টআপ থেকে গড়ে ১০ জনের কর্মসংস্থান হয়।

আরও পড়ুন: Stock Market Opening: বাজারে 'সবুজায়ন' জারি, সেনসেক্স খুলল ৫৪,৫৫৪-তে, নিফটি পেরোল ১৬,৩০০

তথ্য এবং প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের রোজগারের ব্যবস্থা করতে সক্ষম। দেশের ৮ হাজার ২৮০টি প্রযুক্তি স্টার্টআপ থেকে গত কয়েক বছরে ৯৮ হাজার ২০৭ চাকরি হয়েছে। এর পরেই রয়েছে স্বাস্থ্যক্ষেত্র। সেখান থেকে ৬৬ হাজার ৮৬টি চাকরি হয়েছে। শিক্ষাক্ষেত্রে চাকরি হয়েছে ৪৬ হাজার ৩২৩টি। এর পর তালিকায় রয়েছে খাদ্য ও পানীয় (৩৭২৫৭), অর্থপ্রযুক্তি (২৮১২৩), নির্মাণ (২৭০৯৩), কৃষি (২৫৮৩৩), মানবসম্পদ (২৫৪০১) এবং প্রযুক্তি যন্ত্রাংশ (১৮৮৮২)।

দেশের মধ্যে সর্বাধিক স্টার্টআপ সংস্থা রয়েছে মহারাষ্ট্রে, ১২ হাজার ৯৬০টি। দ্বিতীয় কর্নাটক (৯৫৯৩), দিল্লি (৮৩২২), উত্তরপ্রদেশ (৬৩৪৩), গুজরাত (৪৬৬২), হরিয়ানা (৩৮২৯), তামিলনাড়ু (৩৭৬৪) এবং তেলঙ্গানা (৩৬৯৬)।

যথেষ্ট কর্মসংস্থান হচ্ছে কি!

মহারাষ্ট্রে প্রতিদিন গড়ে ছ’টি, কর্নাটক ও দিল্লিতে চারটি, উত্তরপ্রদেশে তিনটি, গুজরাত, হরিয়ানা, তামিলনাড়ু এবং তেলঙ্গানায় দু’টি করে স্টার্টআপ তৈরি হয়।

দিনে গড়ে একটি করে স্টার্টআপ তৈরি হয় কেরল, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিহারে। তবে দেশের জনসংখ্যার নিরিখে তা একেবারেই যথেষ্ট নয়। ১ কোটি চাকরির জন্য বছরে কমপক্ষে ১০ লক্ষ স্টার্টআপ তৈরি হওয়া প্রয়োজন। তবে তাতেও সমস্যার সমাধান হবে কিনা, সন্দেহ রয়েছে। কারণ দেশে ইউনিকর্নম স্টার্টআপের সংস্থা ১০০ ছাড়িয়ে গেলেও, ২০২১ সালে এর মধ্যে মাত্র ১৮টি সংস্থারই মুনাফা হয়েছিল।

সেরা শিরোনাম

Delhi Protest : কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
Chirag Paswan : 'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
Neha Bora : 'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার
'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার
Lal Hit Janata Party : ককরোচ জনতা পার্টির আগেই এবার রাজধানীতে জমায়েত 'লাল হিট জনতা পার্টি'-র, বক্তব্য এই...
ককরোচ জনতা পার্টির আগেই এবার রাজধানীতে জমায়েত 'লাল হিট জনতা পার্টি'-র, বক্তব্য এই...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget